বায়ার্ন মিউনিখের কাছে ‘হালি হালি’ গোল খেয়েও কেন আনন্দিত রোটাখ-এগার্ন?

বায়ার্ন মিউনিখ বনাম রোটাখ-এগার্ন
ফুটবল
এখন মাঠে
0

জার্মান ফুটবলের নবম স্তরের অপেশাদার ক্লাব এফসি রোটাখ-এগার্ন। প্রতি গ্রীষ্মে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে এই দলটির বিপক্ষে মাঠে নামে বায়ার্ন মিউনিখ। আর এরপরই শুরু হয় গোল উৎসব।

ফুটবলে ১০-১৫ গোল খাওয়া মানেই বড় লজ্জা। কিন্তু জার্মানির একটি ক্লাব আছে, যারা প্রায় প্রতি বছরই বায়ার্ন মিউনিখের কাছে হালি হালি গোল খেয়েও আনন্দ করে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২০১৯ সালে ২৩-০, ২০২৩ সালে ২৭-০, ২০২৪ সালে ১৪-১, আর এবার ২০২৬ সালে ১৫-০ ব্যবধানে জিতেছে বায়ার্ন।

আরও পড়ুন:

তবু ম্যাচ শেষে হতাশ নয় রোটাখ-এগার্নের ফুটবলাররা। কারণ তারা পেশাদার নন। কেউ দোকানদার, কেউ কাঠমিস্ত্রি, কেউ আবার শিক্ষার্থী।

তাদের কাছে হ্যারি কেইন, জশুয়া কিমিচ কিংবা বায়ার্নের তারকাদের বিপক্ষে একই মাঠে ৯০ মিনিট খেলাটাই সবচেয়ে বড় অর্জন। এই প্রীতি ম্যাচ থেকে আয় হওয়া অর্থও ব্যয় করা হয় স্থানীয় ক্লাবের উন্নয়নে।

তাই গোলের ব্যবধান নয়, ফুটবলের আনন্দ আর স্মরণীয় অভিজ্ঞতাই রোটাখ-এগার্নের সবচেয়ে বড় জয়।

এসএস