টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন
ফুটবল
এখন মাঠে
1

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। ভুটানের থিম্পুতে শনিবার অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।

২০২৬ থেকে ২০৩০ মেয়াদে সাফের নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন, সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় সাফের নির্বাচনি কমিটির নিয়ম অনুযায়ী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুন:

২০০৯ সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হওয়ার পর টানা চার মেয়াদ দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। এবার পঞ্চম বারের মতো এ পদে অসীন হলেন তিনি। এর আগে ২০২২ সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

কংগ্রেসে সহ-সভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লেব্বে, নির্বাহি কমিটির সদস্য পদে বাংলাদেশের সাব্বির আহমেদ আরেফ ও মালদ্বীপের হুসাইন শফিউ এবং নারী নির্বাহী সদস্য পদে ভুটানের জিমবির নির্বাচিত হয়েছেন। এদিকে কংগ্রেসে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারে আগামী সেপ্টেম্বর পর্যন্ত নেপালকে সময় দিয়েছে সাফ।

এফএস