১৬ বছরেই মেসি-সুয়ারেজদের লিগে দাপট; কে এই কাভান সুলিভান!

কাভান সুলিভান
ফুটবল
এখন মাঠে
0

মাত্র ১৬ বছর বয়সে মেসি-সুয়ারেজদের লিগে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ। সবশেষ ৪ ম্যাচে তার গোলে অবদান ৬টি। কে এই কাভান সুলিভানই, তিনিই কি আগামী দিনের ফুটবলের ভবিষ্যৎ!

বড় ভাইকে বাঁচাতে মেসির ইন্টার মায়ামির দিকে তেড়েফুঁড়ে ছুটে যাওয়া। কিংবা মেজর লিগ সকারে বল পায়ে দাপিয়ে বেড়ানো। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব ফুটবল শাসনের আভাস দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।

যুক্তরাষ্ট্র ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় সবশেষ ৪ ম্যাচে করেছেন দুই গোল, চার এসিস্ট। আধুনিক ফুটবলেও রাইট মিডফিল্ডার পজিশনটা যেন নতুন করে জাগিয়ে তুলছেন কাভান। তার পায়ের জাদুতে এখন বুঁদ যুক্তরাষ্ট্রের ফুটবল প্রেমীরা। মা ও নানীর সূত্রে বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ তুর্কীর দুই ভাই রোনান ও ডেকলান খেলছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলে।

ইন্টার মায়ামির বিপক্ষে গেঞ্জামের জেরে লালকার্ড দেখেছিলেন তিনি। তবে পরবর্তীতে সেই লাল কার্ড ফিরিয়ে নেয় এমএলএস ম্যানেজমেন্ট। উল্টো তার ঘাড় ধরায় জরিমানা গুনতে হয় মেসিকে। ফলে মাঠে নেমে ফের একবার নিজের ঝলক দেখান কাভান। অস্টিন এফসির বিপক্ষে হেডে করেন দুর্দান্ত এক গোল।

বয়স ১৫ বছর হওয়ার আগেই মেজর লিগ সকারে অভিষেক হয়েছিলো কাভানের। বড় ভাই কুইন সুলাভানের সঙ্গে ফিলাডেলফিয়ার হয়ে নিত্যনতুন কাব্য লিখছেন সবুজ ঐ গালিচায়। এখান থেকেই শুরু হচ্ছে এক কিংবদন্তি অধ্যায়ের, এমনটাই বিশ্বাস ভক্ত-সমর্থকদের।

এফএস