জেরুজালেমে প্রেসিডেন্ট বাসভবনে আলোচনায় যোগ দিয়েছেন আইনপ্রণেতা এবং কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরকার গঠনে আমলে নেয়া হবে তাদের সুপারিশ।
এরপর চলতি সপ্তাহেই নির্বাচনে বিজয়ী সব দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট। গেল ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
আরও পড়ুন:
এমন পরিস্থিতিতে সরকারে অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দেয়ায় সব দলকে ছাড় দেয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট।
তিনি বলেন, নতুন করে নির্বাচন এড়ানোর জন্য প্রয়োজনীয় সমঝোতায় আসতে হবে।
এদিকে নির্বাচনে জালিয়াতি নিয়ে নেতানিয়াহু জোটের অভিযোগ প্রত্যাখ্যান করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে ইসরাইলি নির্বাচন কমিশন।




