আল ইত্তিফাককে হারিয়ে জয় পেয়েছে আল নাসর

সাদিও মানে
ফুটবল
এখন মাঠে
0

সৌদি প্রো লিগে আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়েছে আল নাসর। মৌসুমে প্রথমবার আল নাসরের একাদশে নেমেও ম্যাচ শেষ করতে পারেননি পর্তুগিজ তারকা।

ম্যাচের ১২ মিনিটে গোলকিপার বেন্তো লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। আল ইত্তিফাকের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে আল নাসর। এরপর বিরতিতে রোনালদোকেও তুলে নেন কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু।

প্রথমার্ধে মাত্র সাতবার বল স্পর্শ করেন রোনালদো। নেন দুটি শট, যার একটি লাগে পোস্টে। তবে রোনালদোকে ছাড়াই দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আল নাসর। ৭৪ মিনিটে সাদিও মানে গোল করার পর তিন মিনিট পর সমতা ফেরান আবদুল্লাহ আল-আমারি।

যোগ করা সময়ে মানের দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল নাসরের। তিন ম্যাচে তিন জয়ে সৌদি প্রো লিগের শীর্ষেও আল নাসর।

জেআর