লুইস দিয়াজ ও মোহামেদ সালাহর বিদায়ের পর আক্রমণভাগ শক্তিশালী করতে বারকোলাকে অনেক আগে থেকেই চাইছিলো লিভারপুল। কিন্তু এই ফরাসি তারকারকে ১৪৫ মিলিয়ন পাউন্ডের নিচে বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলো তার বর্তমান ক্লাব পিএসজি।
কেননা ২০২৩ সালে লিঁও থেকে পিএসজিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি লিগ ওয়ান ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা।
আরও পড়ুন:
এবারের বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে করেছেন তিন গোল। তবে অবশেষে ১০৬ মিলিয়ন পাউন্ড ও সঙ্গে ১৭ মিলিয়ন পাউন্ডের অ্যাড-অন ডিলে ফরাসি ক্লাবটিকে রাজি করাতে পেরেছে দ্য রেডস।
চলতি সপ্তাহেই মেডিকেল শেষে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করার কথা বারকোলার। তার আগমনে কডি গাকপোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে সংশয়।





