দলবদলে ফের রেকর্ড, প্রিমিয়ার লিগে খরচ প্রায় সাড়ে ৩ বিলিয়ন পাউন্ড

ইপিএলের লোগো
ফুটবল
এখন মাঠে
0

টানা দ্বিতীয় বছরের মতো দলবদলের অতীত রেকর্ড ভেঙেছে ব্রিটিশ ক্লাবগুলো। সদ্য শেষ হওয়া গ্রীষ্মকালীন দলবদলে ৩ দশমিক ৪৬ বিলিয়ন পাউন্ড খরচ করেছে ক্লাবগুলো। ইংলিশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে বেশি দামের ১০ দলবদলের তিনটিই ছিলো এবারের মৌসুমে।

এভারটন থেকে ইলিমান এনদায়েকে একেবারেই শেষ সময়ে দলে নিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। ৬৫ মিলিয়ন পাউন্ডে টটেনহামের নজরে থাকা এ সেনেগালিজ উইঙ্গারকে একপ্রকার ছিনিয়েই এনেছে সিটিজেনরা। আর সেটাই জন্ম দিয়েছে রেকর্ডের। এ দলবদলের মাধ্যমেই মাত্র ১২ মাস আগে গড়া দলবদলের রেকর্ড ভেঙ্গে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

২০২৫-২৬ মৌসুমের শুরুতে ৩ দশমিক ১৪ বিলিয়ন পাউন্ড খরচ করে দলবদলের অতীত সব রেকর্ডই ভেঙে দিয়েছিল ইংল্যান্ডের শীর্ষস্তরের ফুটবল। এবারেও শুরুর দিকে ধারণা করা হয়েছিল, সহসাই ভাঙছে না এই কীর্তি। তবে, শেষদিনে রীতিমত টাকার ব্যাগ নিয়েই দলবদলের বাজারে নেমেছিল ক্লাবগুলো। শেষ মুহূর্তে বেশ কিছু চুক্তি ভেস্তে গেলেও সম্মিলিতভাবে ৪৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে প্রিমিয়ার লিগের ২০ ক্লাব।

তাদের মধ্যে অন্তত ৩টি দলবদল জায়গা করে নিয়েছে ইংলিশ ফুটবলের রেকর্ডবুকে। ১১৬ মিলিয়ন পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসনকে নটিংহ্যাম থেকে আর ১২৫ মিলিয়নে এনজো ফার্নান্দেজকে চেলসি থেকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। মর্গান রজার্সের জন্য ১১৭ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি। এর বাইরে ১২৩ মিলিয়নে পিএসজি থেকে ব্রাডলি বারকোলাকে দলে টেনেছে লিভারপুল।

সবমিলিয়ে প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের এবারের দলবদল মৌসুমের খরচ ৩ দশমিক ৪৬ বিলিয়ন পাউন্ড। নবাগত ইপসউইচ টাউন-ই য়্যুভেন্তাস, বার্সেলোনা, এসি মিলান কিংবা পিএসজির তুলনায় বেশি খরচ করেছে। দেখা গেছে রেকর্ড কিছু দলবদলও।

জেআর