অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্স বরখাস্ত

জেরার্ড জোন্স
ফুটবল
এখন মাঠে
0

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন জেরার্ড জোন্স। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

চলতি বছরের জুনেই ২০২৮ সাল পর্যন্ত এ ইংলিশ কোচের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুরু থেকেই দেশিয় ফুটবলারদের পাশাপাশি অ্যাডাম আব্বাসদের নিয়েও দীর্ঘ পরিকল্পনার কথা জানিয়ে আসছিলেন তিনি।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে যদিও তার অধীনে ধুকছে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তানের পর যুবারা হেরেছে সিরিয়ার কাছেও।

আরও পড়ুন:

সবশেষ ম্যাচে তাই নিয়মরক্ষার জন্য ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে মাত্র কয়েকদিনেই ক্যাম্পে পুলিশ ডেকে আনা, বেতন ভাতা নিয়ে ঝামেলা করা বা সহকারী কোচ মিশুর সঙ্গে হাতাহাতি করার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছিলো জেরার্ডের বিরুদ্ধে।

তাই অবশেষে তাকে চলতি টুর্নামেন্টের মাঝেই বরখাস্ত করা হয়েছে বলে এখন টিভিকে নিশ্চিত করেছেন বাফুফের ডেলভেপমেন্ট কমিটির সদস্য সাঈদ হাসান কানন।

এসএস