চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত খুব একটা স্বস্তিতে নেই লিভারপুল। তিন ম্যাচে ১ জয় তাদের। তবে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে সবশেষ দুই ম্যাচে জয়ের স্মৃতিটাই অলরেডদের সঙ্গী। টানা হারের বৃত্তে থাকা ফুলহ্যামের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ার প্রত্যাশা লিভারপুলের।
অন্যদিকে উড়ন্ত ছন্দে থাকা হালসিটির সামনে আছে আরেক জায়ান্ট চেলসি। চলতি বছর প্রমোশন পেয়ে প্রিমিয়ার লিগে আসার পর থেকে হারেনি হাল সিটি। ঘরের মাঠে চেলসি খেলবে বড় জয়ের প্রত্যাশায়।
আরেক জায়ান্ট টটেনহাম এভারটনের মুখোমুখি হবে সুদিনের প্রত্যাশা নিয়ে। আর রাতের শেষ ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল।





