এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়
ফুটবল
এখন মাঠে
0

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রায়ো ভায়েকানোকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে লস ব্লাঙ্কোরা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন কিলিয়ান এমবাপ্পে। ১৭ মিনিটে দলের লিড দ্বিগুণ করেন আলভারো ক্যারিয়াস। জুডে বেলিংহ্যামের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা করে ভায়েকানো।

৫১ মিনিটে সার্জিও ক্যামেলোর গোলে সফরকারীরা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও আর ভুল করেনি রিয়াল। স্টপেজ টাইমের গোলে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এতে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সেলোনা।

ইএ