রোনালদো ছাড়াও দলে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকে। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ধকল বিবেচনায় তিন খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেন কোচ আগ্নে পোস্তেকোগ্লু।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে সৌদি আরবের ক্লাব আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। পরে ম্যাচটি স্থগিত করে এএফসি।
এর আগে গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচও ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। এদিকে চ্যাম্পিয়নস লিগের পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে নেই আল নাসর। পাঁচ সৌদি ক্লাবের মধ্যে তাদের অবস্থান সবার নিচে।





