অনুশীলনের ঘাটতিতে ইনজুরি; সাফের আগে চাপে বাংলাদেশ

অনুশীলন করছে খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

ক্লাবগুলোর উদাসীনতার কারণে ভুগছে বাংলাদেশের জাতীয় দল। দেশি ক্লাবগুলো প্রাক মৌসুম ক্যাম্প না করায় পূর্ণমাত্রায় অনুশীলন করতে পারছেন না ফুটবলাররা। সাফের অনুশীলনে এসে ছোটখাটো ইনজুরিতে পড়তে হচ্ছে ফুটবলারদের। এরইমধ্যে ইনজুরির কারণে ক্যাম্প থেকে ছিটকে পড়েছেন ঈসা ফয়সাল। তার পরিবর্তে দলে এসেছেন ফুলব্যাক তাজউদ্দিন। অন্যদিকে ফরোয়ার্ড রোনান সুলিভানের বদলে জাতীয় দলে এসেছেন লেফটব্যাক আব্দুল্লাহ ওমর সজীব।

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শেষ সময়ের অনুশীলন করছে বাংলাদেশ দল। কোচ থমাস ডুলির অধীনে ফুটবলাররা ঝালিয়ে নিচ্ছেন মাঠের কৌশলের শেষ অংশ।

ডুলির ট্যাকটিকাল বুক থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন ঈসা ফয়সাল। গেল দুই বছর ধরেই অবশ্য অনিয়মিত এই ফুলব্যাক। তার বদলে জায়গা পেয়েছেন ফুলব্যাক তাজ উদ্দিন। অন্যদিকে ইনজুরির কারণে আগেই দল থেকে বাদ পড়েছেন রোনান সুলিভান। তার বদলে রাফায়েল টুডো আলোচনায় থাকলেও, তাকে দলে নেননি কোচ থমাস ডুলি। স্ট্রাইকারের পরিবর্তে বরং ঢাকা আবাহনীর লেফটব্যাক আব্দুল্লাহ ওমর সজীবকেই দলে রাখছেন বাংলাদেশের এই মার্কিন কোচ।

আরও পড়ুন:

বড় রকমের কোনো ইনজুরি সমস্যা না থাকলেও ফুটবলারদের ছোট কিছু ফিটনেস সমস্যা হচ্ছে বলে জানা গেছে। একাধিক ফুটবলারের মাঝেই আছে ছোটখাটো নিগলসের সমস্যা। ফুটবলারদের জন্য বিষয়টি স্বাভাবিক বলেই দুশ্চিন্তা করছে না টিম ম্যানেজমেন্ট। তবে, এ কারণে পূর্ণাঙ্গ অনুশীলনও করাতে পারছেন না বাংলাদেশ কোচ। কিছুটা রয়েসয়েই ফুটবলারদের দেখতে হচ্ছে তাকে। ক্লাবগুলোর উদাসীনতার কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলকে। প্রাক-মৌসুম ক্যাম্প না করায় থমাস ডুলির পূর্ণমাত্রার অনুশীলনে খাপ খাওয়াতে পারেননি অনেকেই। সেখান থেকেই ছোটখাটো এসব ইনজুরির শুরু।

তবে, এসবের বিপরীতেও আছে স্বস্তির খবর। ছোটোখাটো ইনজুরিতে থাকা বিশ্বনাথ ঘোষ, কাজেম শাহ এবং সোহেল রানা সুস্থতার পথে। ইনজুরি কাটিয়ে দলে আসা ফয়সাল আহমেদ ফাহিম, শোমিত শোমও এখন ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট। ভুটান ম্যাচের আগে সেটাই দলের বড় শক্তি।

এফএস