সন্ধ্যা নামার সাথে সাথে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের উপচেপড়া ভিড়। যা চোখে পড়েনি সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ ভারত পাকিস্তানের সময়। অনেক প্রত্যাশা আর উন্মাদনা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ফুটবল পাগল মানুষেরা।
গ্যালারি কাঁপানো সেই গগনবিদারি চিৎকার আর কোটি ভক্তের বিশ্বাস বৃথা যায়নি। কথামতোই মাঠের লড়াইয়ে জয় ছিনিয়ে আনে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ বাঁশি বাজার পর স্টেডিয়াম জুড়ে শুধুই উল্লাস। সমর্থকদের মুখে তৃপ্তির হাসি।
দর্শকরা জানান, তারা অনেক খুশি ম্যাচ দেখে। শুরু তেকেই ভালো খেলে গেছে তারা। বাংলাদেশের খেলা দেখে তারা আনন্দিত বলে জানান দর্শকরা।
আরও পড়ুন:
তবে ম্যাচ জিতলে অনেক সর্মথকদের মন জিততে পারেনি টিম বাংলাদেশের কৌশল। ভুটানের বিপক্ষে ম্যাচটিতে তীব্রভাবে ফুটে উঠেছে বাংলাদেশ দলের স্ট্রাইকার সংকট। আর এই সংকট সামাল দিতে রক্ষণভাগে খেলা বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার পজিশনে দাড় করিয়ে দেন কোচ টমাস ডুলি। তাতে প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। দর্শকদের এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও চাপ নিচ্ছেন না বিশ্বনাথ ঘোষ।
বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, ‘ম্যাচ জিতলে অবশ্যই ভালো লাগে। তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিলো। আমরা পেয়েছি আমি খুশি।’
এই ম্যাচে হামজা চৌধুরীকে মিস করেছেন দলের খেলোয়াড় থেকে দর্শকরা। দলের প্রাণভোমরার থাকলে হয়তো আক্রমণের গল্পটা হতে পারত সম্পূর্ণ ভিন্ন।
জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। কাগজে-কলমে ৩ পয়েন্টও যুক্ত হয়েছে। কিন্তু সাফের মতো বড় মঞ্চে ট্রফি জিততে হলে শুধু ভাগ্য কিংবা জোড়াতালির দল দিয়ে পার পাওয়া অসম্ভব। পরবর্তী ম্যাচের আগেই এই ভুলগুলো শুধরে নেবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা কোটি ফুটবল ভক্তদের।





