আবারও শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবলের বহু প্রতীক্ষিত বিরতি। দেশের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত দলগুলো। কিন্তু ফুটবল ভক্তদের জন্য এবারের ফিফা উইন্ডোটি হয়তো কিছুটা পানসে। আন্তর্জাতিক ফুটবলের এ মঞ্চে এবার দেখা যাবে না তিন মহাতারকা মেসি, রোনালদো আর নেইমারকে।
কয়েকমাস আগে বাবা মারা যাওয়ার শোকের মধ্যে আকাশী সাদা জার্সিটিকে শোকেসে তুলে রাখার সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। যার পায়ের জাদুকরি সব মুহুর্ত যার দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। সেই ফুটবলের জাদুকরকে ছাড়াই সব পরিকল্পনা সাজাতে হচ্ছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে।
মেসির ক্লাব ইন্টার মায়ামিতে আপাতত ব্যস্ততা নেই । কারণ মেজর লিগ সকারের প্লে-অফের খেলা শুরু হবে ২২ নভেম্বর থেকে। যুক্তরাষ্ট্রে থাকলেও জাতীয় দলে যোগ দিতে কোনো চিন্তা নেই এলএমটেনের।
আরও পড়ুন:
এদিকে পুরো বিশ্বকে চমকে দিয়ে জাতীয় দল ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার প্রতিটি শটে লুকিয়ে থাকত অসম্ভবকে জয় করার গল্প, একসময় যাকে ছাড়া ম্যাচের কৌশল সাজানো ছিলো কষ্টসাধ্য, এবার সেই সিআরসেভেনকে বাদ দিয়েই কোচের পরিকল্পনায় আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে পর্তুগাল ফুটবল দল।
তবে জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও ক্লাব ফুটবলে সৌদি প্রো লিগের মৌসুম এখনও চলমান থাকায় বিশ্রামের সুযোগ নেই রোনালদোর।
আর তিন তারকার আরেকজন নেইমার জুনিয়র। যার শৈল্পিক সাম্বা নৃত্য ফুটবলের দর্শকদের মাতিয়ে রাখতো মাঠের ফুটবলের বাইরেও। বিশ্বকাপ আসরে থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ব্রাজিলের ঘরের ছেলে নেইমার জুনিয়র ইনজুরির ধাক্কা সামলে লাতিন ফুটবলের ঐতিহ্য নিয়ে খেলছেন তার শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে।
রিয়াদ, মায়ামি কিংবা সান্তোসে ক্লাব ফুটবলে তারা হয়তো এখনও দূর-দিগন্তের নক্ষত্রের মতো জ্বলছেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের এ শূন্যতা প্রমাণ করে, মেসি, রোনালদো বা নেইমাররা কেবল একেকজন খেলোয়াড় নন, তাদের ঘিরে কোটি কোটি ভক্তদের আবেগ জড়িয়ে আছে। তাদের ছাড়া আন্তর্জাতিক বিরতির এ আসর যেন রংহীন এক উৎসব।
![রোনালদো (বামে), মেসি (মাঝে) ও নেইমার (ডানে) [প্রতীকী এআই জেনারেটেড]](https://images.ekhon.tv/Messi Neymar Ronaldo-768x402.webp)



