গাজীপুরে বাসে আগুন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এখন জনপদে
0

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ (সোমবার, ৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এসময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার ফাইটাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বাস পুড়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।’

এসএইচ