পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন:
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আগামীকালের দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে সামনে রেখে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




