সাফ চ্যাম্পিয়নশিপ: সেমির আগের দিন অনুশীলনে ভারত, বিশ্রামে ভুটান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-ভুটান
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভুটান। হাইভোল্টেজ এই ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে ব্লু টাইগার্সরা। অন্যদিকে, ম্যাচের আগের দিন অনুশীলন না করেই বিশ্রামে কাটিয়েছে ভুটান শিবির। ফেভারিট হলেও ভুটানকে নিয়ে সতর্ক ভারতের কোচ।

দ্বিতীয় সারির দল নিয়েও গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ভারত। ম্যাচের আগের দিন শেষ অনুশীলনেও বেশ ফুরফুরে মেজাজে নওশাদ মুসার দল।

তবে আত্মতুষ্টিতে ভুগছে না দল। সেট-পিস আর আক্রমণভাগের ফিনিশিং নিয়েই বেশি কাজ করতে দেখা গেলো নওসাদ মুসাকে। পুরোটা সময়ই শিষ্যদের দিকে কড়া নজর ছিলো কোচের।

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য একতরফাভাবে ভারতের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দলের দেখায় নিরঙ্কুশ আধিপত্য ব্লু টাইগারদের। র‍্যাংকিং কিংবা অভিজ্ঞতা— সব দিক থেকেই যোজন যোজন এগিয়ে ভারত। তবে নকআউট ম্যাচে প্রতিপক্ষকে সমীহ করার কথাই জানালেন ভারতীয় কোচ।

আরও পড়ুন:

সট ভুটানের খেলা আমি দেখেছি তারা দারুণ ডিফেন্স করে এবং কাউন্টার অ্যাটাকে দারুণ করছে, ভুটানের প্রশংসা।

ফরোয়ার্ড পজিশন নিয়ে একটু হলেও দুশ্চিন্তা নওশাদ মুসার। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতলেও একাধিক সুযোগ হাতছাড়া করায় প্রশ্ন উঠে একাদশে পরিবর্তন নিয়ে।

এদিকে, ভারতের বিপরীত চিত্র ভুটান শিবিরে। সেমিফাইনালের আগে শেষ দিনে মাঠেই নামেনি তারা। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে পুরো দল কাটিয়েছে বিশ্রামে। মূলত খেলোয়াড়দের ক্লান্তি দূর করা আর ইনজুরি এড়াতেই এমন কৌশল নিয়েছে দেশটি।

শক্তির বিচারে ভারত এগিয়ে থাকলেও, ভুটানের রক্ষণাত্মক কৌশল আর কাউন্টার অ্যাটাক ভোগাতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের।

ভারতের সামনে রেকর্ড ১০ম শিরোপা জেতার সুযোগ। আর ভুটানের লক্ষ্য প্রথমবার ফাইনাল খেলা। ম্যাচ শুরু শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়।

এসএইচ