নেশনস লিগ: রাতে মাঠে নামছে পর্তুগাল, নরওয়ে ও পোল্যান্ড

গোল করার পর সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসেনের সঙ্গে রাসমুস হয়লুন্দের উদ্‌যাপ
ফুটবল
এখন মাঠে
0

নেশন্স লিগের লড়াইয়ে রাতে রয়েছে হাইভোল্টেজ কিছু ম্যাচ। আলাদা ম্যাচে নামছে নরওয়ে, পর্তুগাল ও পোল্যান্ডের মতো দলগুলো।

রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের বিপক্ষে নামবে ডেনমার্ক। ডি গ্রুপে চার ম্যাচের সবগুলো জিতে পরবর্তী পর্ব অনেকটাই নিশ্চিত পর্তুগিজদের। দলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো অবসর নেয়ার পর এটাই পর্তুগালের প্রথম ম্যাচ।

সমান ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট থাকলেও চাপে রয়েছে টেবিলের দুইয়ে থাকা ডেনমার্ক। এই ম্যাচ হারলেই নক আউটের স্বপ্নে বড় ধাক্কা খাবে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। এদিকে গ্রুপের আরেক ম্যাচে লড়বে নরওয়ে এবং ওয়েলস। দুই দলেরই সমান ৩ পয়েন্ট থাকায় এই ম্যাচে হারলেই নক আউটে ওঠার দৌড় থেকে ছিটকে পড়তে হবে।

এএম