নেশনস লিগ: ফ্রান্সকে হারিয়ে ইতালির ইতিহাস, শেষ আটে ইংল্যান্ড

ইতালির খেলোয়াড় সেবাস্তিয়ানো ও পিও এসপোসিতো
ফুটবল
এখন মাঠে
0

৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি। একদিকে থামছেই না স্পেনের জয়রথ, অন্যদিকে রেকর্ডের রাতে ইংল্যান্ডকে শেষ আটে তুললেন হ্যারি কেইন। নেশনস লিগের রোমাঞ্চকর রাতে জয় পেয়েছে ইউরোপের তিন পরাশক্তিই।

সান সিরোতে ফ্রান্সের বিপক্ষে ইতালির ঐতিহাসিক জয়। ম্যাচের ১০ মিনিটেই ডোনারুম্মার ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ফ্রান্সকে ১-০ গোলের লিড এনে দেন মাইকেল ওলিসে। তবে ২৬ মিনিটে গোল শোধ করেন পিও এসপোসিতো। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পেনাল্টি মিস করেন বড় ভাই সেবাস্টিয়ান এসপোসিতো তবে ৬৩ মিইটে সুপার সাব ডি মার্কোর ক্রস থেকে দারুন এক গোল করে ব্যবধান ২-১ করেন ফ্রাত্তেসি। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন এসপোসিতো। ১৯৬২ সালের পর এই প্রথম ঘরের মাঠে ফরাসিদের হারাল আজ্জুরিরা। সবচেয়ে বড় বিষয়, জিনেদিন জিদানের অধীনে এটাই ফ্রান্সের প্রথম হার। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইতালি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স।

আরও পড়ুন:

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার পাত্তাই পেল না ১০ জনের চেক প্রজাতন্ত্র। ইপেট অ্যারেনায় স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। দ্বিতীয়ার্ধে ইয়েরেমি পিনোর গোল ভিএআরে বাতিল হলেও আক্রমণ অব্যাহত রাখে স্পেন। ৭২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এরপর যোগ করা সময়ে মার্ক পুবিলের গোলে জয় নিশ্চিত হয় স্পেনের। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ জয়ের পাশাপাশি অপরাজিত থাকার রেকর্ড এখন ৪৩ ম্যাচে।

এদিকে ওয়েম্বলিতে রেকর্ড আর গোলের উৎসব হ্যারি কেইনের। ম্যাচ শুরুর আগে হাতে তুলে ধরেন ব্যালন দ’র ট্রফি। এরপর মাঠে নেমে পিটার শিল্টনকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৬ ম্যাচ খেলার রেকর্ড গড়েন অধিনায়ক। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন নিজেই। ২৪ মিনিটে মর্গ্যান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে পেতার সুচিচ সমতা ফেরালেও পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন কেইন। জাতীয় দলের হয়ে এটি তার ৯২তম গোল। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এফএস