নেশন্স লিগে রাতে জার্মানি-নেদারল্যান্ডস মহারণ

জার্মানি-নেদারল্যান্ডসের একটি ম্যাচের ছবি
ফুটবল
এখন মাঠে
0

নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই চিরপ্রতিন্দ্বন্দ্বি জার্মানি এবং নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইয়ুর্গেন ক্লপের দলের। অন্যদিকে অনেকটা শেষ আটের টিকিট কেটেই ফেলেছে ডাচরা। দুদলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া কে কার থেকে কতটা এগিয়ে!

ইউরোপীয় ফুটবলে নেদারল্যান্ডস এবং জার্মানি ম্যাচ মানেই মর্যাদার লড়াই। তবে এবারের লড়াইটা শুধু ঐতিহ্যের নয় বরং অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই।

এখন পর্যন্ত গ্রুপ এ তে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত। অন্যদিকে সমান ম্যাচ খেলে ডাচদের থেকে তিন পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে থাকা জার্মানির জন্য এই ম্যাচটা ফাইনালের চেয়ে কম নয়। যদি এই ম্যাচ ড্র করে জার্মানি তবে গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গ্রিসের হারের অপেক্ষায় থাকতে হবে ইয়ুর্গেন ক্লপকে।

যদিও সবশেষ ডাচদের বিপক্ষে নেশন্স লিগের তিন ম্যাচে একটিতেও হারেনি জার্মানি। এমনকি মুখোমুখি লড়াইয়েও ডাচদের বিপক্ষে দুই জয় সহ তিনটিতে ড্র করার রেকর্ড রয়েছে জার্মানির। সেই পারফর‌ম্যান্সের ফলাফলে অনেকটা এগিয়ে আছে দলটি। আর নিজেদের সবশেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ক্লপের দলের। অন্যদিকে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বেশ ফুরফরে মেজাজে রয়েছে জাভি হার্নান্দেজের দল। সবশেষ ম্যাচে গ্রিসকে রীতিমতো ৭-০ গোলে হারায় দলটি।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুদলের ৭ জন খেলোয়াড়কে থাকতে হচ্ছে মাঠের বাইরে। নেদারল্যান্ডস দলের ফ্রেংকিং ডি ইয়ং, ব্রায়ান ব্রোবি, রায়ানকে ছাড়াই কৌশল সাজাতে হবে জাভিকে। বিপরীতে জার্মানি দলের জামাল মুসিয়ালাসহ সার্জি গ্যানাব্রিসহ থাকবেন না ভালদেমার আন্টন।

এদিকে দিনের অন্যম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাঠে নামবে সুইজারল্যান্ড। এরইমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে সুইজারল্যান্ড। যে কারণে অনেকটা নির্ভার হয়ে মাঠে নামবে দলটি। বিপরীতে পূর্ণ পয়েন্টের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচের ফলাফলে দিকে তাকিয়ে তাকতে হবে স্কটিশদের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।

এফএস