বেলো হরিজন্তের মাঠে ২০১৪ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিলের হারের পর ‘সেভেন-আপ’ শব্দটি সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কোনো দল ৭ গোল করলেই নেটিজেনরা বিদ্রূপ করেন সেভেন আপ বলে। ব্রাজিল, আর্জেন্টিনা যদি সাত গোল হজম করে, তাহলে সামাজিক মাধ্যমে সেই বিদ্রূপের মাত্রা বেড়ে যায় বহুগুণে।
আজ সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের জালে সাত গোল দিলো ব্রাজিল।





