কোপা সুদামেরিকানা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস
ফুটবল
এখন মাঠে
0

কোপা সুদামেরিকানা জয়ের আনন্দের মধ্যেই হাসপাতালে যেতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে। শিরোপা জয়ের পর টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বোকা জুনিয়র্সের এই ফুটবলার।

ব্রাজিলের আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারানোর কয়েক মিনিট পরই ঘটনাটি ঘটে। কলম্বিয়ার তীব্র গরম ও আর্দ্রতার কারণে রক্তচাপ কমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৩২ বছর বয়সী পারেদেস। ম্যাচের দ্বিতীয়ার্ধেই শারীরিক অস্বস্তি বোধ করায় বদলি হওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

প্রাথমিক চিকিৎসার পর সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনে যোগ দিলেও পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ক্লিনিকে নেয়া হয়। চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে হোটেলে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আশ্বস্ত করেন পারেদেস। তিনি জানান, তার মাথা ঘুরেছিল, তবে এখন ভালো আছেন।

এএম