কোচ বদলেও বদলালো না ভাগ্য; লিভারপুলের কাছে বিধ্বস্ত ম্যানইউ

জয়ের পর উচ্ছ্বসিত লিভারপুলের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

এক সময়ের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দু:সময় যেন কাটছেই না। মাইকেল ক্যারিককে বিদায়ে দিয়ে পচেত্তিনোকে এনেও ফিরলো না ভাগ্য। উল্টো অভিষেক ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় হারে অবনমনের শঙ্কা আরও বাড়লো রেড ডেভিলদের।

ঘরের মাঠ অ্যানফিল্ডে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল- ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই। ১ বছরের বেশি সময় পর দুদলের লড়াই দেখতে হাজির সমর্থকরাও।

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে নতুন মুখ মরিসিও পচেত্তিনো। চলতি মৌসুমে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর পর মাইকেল ক্যারিককে ছাঁটাই করে ইউনাইটেড বোর্ড। রেলিগেশন জোন থেকে দলকে টেনে তুলতে আড়াই বছরের চুক্তিতে উড়িয়ে আনা হয় যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে। কিন্তু অ্যানফিল্ডে তার শুরুটা হলো দুঃস্বপ্নের মতো।

ম্যাচের অষ্টম মিনিটেই বড় ধাক্কা খায় ইউনাইটেড। ডিফেন্ডার লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। এই সুযোগ কাজে লাগাতে একদমই ভুল করেনি লিভারপুল। ১০ মিনিটে ডোমিনিক সোবোসলাই এবং ১৩ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের গোলে শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় অলরেডরা।

বিরতির পর আক্রমণের গতি কমালেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে লিভারপুল। দীর্ঘক্ষণ গোল হজম না করা ম্যানইউর সমর্থকদের হয়তো ঘুড়ে দাঁড়ানোর আশা ছিলো। তবে সেখানে ফার্নান্দেজরা কাজের কাজ করতে পারেনি কিছুই। উল্টো ৬৬ মিনিটে রিও এনগুমোহা এবং ৮২ মিনিটে ভিক্টর মুনোজের গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে লিভারপুল।

এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের নিচের দিকে পড়ে থাকলো ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং সিপির বিপক্ষে লড়াইয়ের পর লিগে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হতে হরে রেড ডেভিলদের। সামনে প্রতিটি ম্যাচই ইউনাইটেডরে জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। যে কারণে পচেত্তিনোর সামনে এখন দলকে মানসিকভাবে চাঙ্গা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জেআর