মাত্র ১৭ বছরেই এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় কাভান

কাভান সুলিভান
ফুটবল
এখন মাঠে
0

মেজর লিগ সকারে রেকর্ড গড়ে ২০২৬ সালের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

মোট ভোটের ৬৫ দশমিক ০৬ শতাংশ পেয়ে জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিকে পেছনে ফেলেন সুলিভান। ক্লাব কর্মকর্তা, গণমাধ্যম ও খেলোয়াড়—তিন ক্যাটাগরিতেই শীর্ষে ছিলেন তিনি।

নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ৯ গোল ও ১৪ অ্যাসিস্টসহ ২৩ গোলে অবদান রেখেছেন সুলিভান।

এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড়ের সর্বোচ্চ গোলে অবদান ও টানা ১০ ম্যাচে গোলে অবদানের রেকর্ডও এখন তার দখলে।

গত সেপ্টেম্বরে সবচেয়ে কম বয়সে এমএলএস মাস সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তিও গড়েন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

এসএস