আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকালে ভয়েস অব রিফর্ম কর্তৃক আয়োজিত ‘পোশাকখাতে শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা’ শীর্ষক আলোচনা সভায় এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এসময় সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ‘এবারের মজুরি নির্ধারণ হয়েছে ২৫ দিনের মধ্যে, যা খুবই দ্রুত। এবারের মজুরী নির্ধারণ যদি সঠিক সমীক্ষা অনুযায়ী আগেই হতো, তাহলে এই অস্থিরতার সৃষ্টি হতো না।’
এছাড়া, গার্মেন্টস সেক্টরকে বাঁচাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, কাচামাল সরবরাহ সহজ করা, স্থানীয় চাঁদা দেয়া বন্ধ করাসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহবান অন্যান্য বক্তাদের।





