যুক্তরাষ্ট্রের আইনজীবী ও আন্তর্জাতিক ভক্ত-সমর্থকদের গ্রুপ জুনের টুর্নামেন্টের জন্য টিকিটের উচ্চমূল্যের কারণে ফিফার কড়া সমালোচনা করেছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ একে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়েছে।
ট্রাম্প উদ্বেগ নিয়ে বলেছেন, টিকিটের চড়া দাম হওয়ার কারণে নিম্ন আয়ের আমেরিকানরা হয়তো বিশ্বকাপে খেলা দেখতে পারবেন না। যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বেশ ঘনিষ্ঠতা রয়েছে ট্রাম্পের।
আরও পড়ুন:
এ বছর ফিফা ৫০ কোটি টিকিটের অনুরোধ এসেছে, যেখানে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলে ৫ কোটিরও কম টিকিটের চাহিদা ছিল। গ্রুপ পর্বের জন্য ২৫ শতাংশ টিকিটের দাম তিনশো ডলারের নিচে। তবে ২০২২ বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম যেখানে ছিল ১ হাজার ৬০০ ডলার, সেখানে এবারের দাম ১১ হাজার ডলার!





