আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশনে নামছে আর্জেন্টিনা

জয়ের পর আর্জেন্টাইন ফুটবলারদের উচ্ছ্বাস
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল লিওনেল মেসির মাঠে নামা মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যে গোল করা।

আর্জেন্টিনা ম্যাচে ১-০ গোলে এগিয়ে কিন্তু ৮৮ হাজার দর্শক ঠাসা স্টেডিয়ামে অপেক্ষা এক টাই কখন নামবেন লিওনেল মেসি?

ম্যাচের ৬৯ মিনিটে এলো সেই মাহেন্দ্রক্ষণ। দর্শকদের তুমুল উল্লাস। বদলি হিসেবে মাঠে নামলেন মেসি। নেমেই দুর্দান্ত এক পাস বাড়ান লাওতারো মার্তিনেজের উদ্দেশে। গোলের সুযোগ তৈরি হওয়ার মুহূর্তে মার্তিনেজকে ফাউল করেন আইসল্যান্ডের গোলরক্ষক। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে কোনো ভুল করেননি আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচের ৭১ মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন:

এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ভ্যালেন্তিন বারকো। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শক্তিশালী শট জড়িয়ে যায় জালের কোণে।আর্জেন্টিনার জার্সিতে ৪ ম্যাচেই ২ গোল করে ফেলেছেন এই ফুটবলার।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা। শেষ দিকে মেসির তৈরি করা আক্রমণ থেকেই আসে তৃতীয় গোল। গোল করেন থিয়াগো আলমাদা।

হন্ডুরাসকে ২-০ গোলে হারানোর পর আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করল আর্জেন্টিনা। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

ইএ