বিশ্বকাপে ‘রুদ্ধশ্বাস যাত্রায়’ নকআউটে কেপ ভার্দে, সমর্থকদের বাধভাঙা উদযাপন

সমর্থকদের উদযাপন
বিদেশে এখন , World Cup
এখন মাঠে
0

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর নকআউট পর্ব নিশ্চিত করে বাঁধভাঙা উদযাপনে মেতেছেন কেপ ভার্দের সমর্থকরা। এখন রাউন্ড অব থার্টি টু-তে গেলোবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রুখে দেয়ার স্বপ্নে বিভোর তারা। আর আন্ডারডগ দল হয়েও নকআউট পর্বে খেলার আশা জিইয়ে রেখেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। দলের এই সাফল্যে অভিভূত সমর্থকরা।

বিশ্বকাপের কল্যানে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে এখন রীতিমতো ফুটবল সেনসেশন। গ্রুপ পর্বে একের পর এক চমক, আর তারপর প্রথম বার এসেই নকআউট পর্ব নিশ্চিত- সব মিলিয়ে কেপ ভার্দ বন্দনায় মেতেছে বিশ্ব।

শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে সৌদি আরবের মুখোমুখি হয় কেপ ভার্দে। গোলবিহীন ম্যাচেও কমতি ছিলো না উত্তেজনা, লড়াই আর হিসাব-নিকাশের নাটকীয়তায়। তবে শেষ হাসি হেসেছে কেপ ভার্দেই। সুসংগঠিত রক্ষণভাগ আর শৃঙ্খলিত ফুটবলের জোরে ড্র করে নকআউট নিশ্চিত করল তারা।

মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি এর আগে বিশ্বকাপে খেলেনি কখনও। প্রথমবার এসেই এমন চমক দেখানোয় উচ্ছ্বসিত ভক্তরা। এক ভক্ত বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভীষণ উত্তেজিত।’

আরেকজন বলেন, ‘ছোট্ট একটা দেশের জন্য এমন সম্মান ও খ্যাতি পাওয়া-সত্যিই অসাধারণ। এই সবই আমাদের কঠোর পরিশ্রমের ফসল।’

আরও পড়ুন:

রাউন্ড অব থার্টি টু-তে গেলোবারের শিরোপাজয়ী আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দিয়ানরা। গতকাল (শুক্রবার, ২৬ জুন) খেলা শেষে, আর্জেন্টাইন শিবিরকে সতর্ক করতে যুক্তরাষ্ট্রের রাস্তায় ছাগল নিয়ে নেমেছেন কেপ ভার্দের একদল সমর্থক।

তাদের মতে, মেসি নয়, আসল গ্রেটেস্ট অব অল টাইম বা গোট হচ্ছে খোদ কেপ ভার্দে। মেসিসতীর্থদের বধ করার স্বপ্নে বিভোর ভার্দিয়ান সমর্থকগোষ্ঠী।

এ তো গেলো ভিনদেশে উদযাপনে খবর। দলের ঐতিহাসিক জয়ে রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে কেপ ভার্দের শহর-বন্দর। উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্যে সমর্থকদের চোখে জ্বলজ্বল করছে বিজয়ের আনন্দ অশ্রু।

কেপ ভার্দে ছাড়াও এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে নকআউট রাউন্ডে যাওয়ার আশার বাঁচিয়ে রাখলো তারা।

ছিটকে যাওয়ার বদলে এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তাই সমর্থকদের উদযাপনও ছিলো হাইভোল্টেজ। যুক্তরাষ্ট্রের টরোন্টো থেকে সেনেগালিজ রাজধানী ডাকার- লেজ গিন্ডে বা টেরাঙ্গার সিংহদের গর্জন শোনা যাচ্ছে সর্বত্র।

এসএইচ