আটক
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলি; আহত অবস্থায় বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলি; আহত অবস্থায় বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তিনি জীবিত নাকি মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ, আটক ৪

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ, আটক ৪

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পুলিশের দুই সদস্যকে মারধর করা হয় এবং পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে বলেও জানায় পুলিশ।

মাদ্রাসাছাত্র হত্যা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন

মাদ্রাসাছাত্র হত্যা: ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

ঝিনাইদহ সিমান্তে বিজিবির অভিযান; ভারতীয় সিরাপ ও ভায়াগ্রা জব্দ

ঝিনাইদহ সিমান্তে বিজিবির অভিযান; ভারতীয় সিরাপ ও ভায়াগ্রা জব্দ

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে ২৯০ বোতল ভারতীয় সিরাপ এবং এক হাজার এক পিস ভারতীয় ভায়াগ্রা জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব অভিযানে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীরে মিললো প্রায় দেড় কোটি মূল্যের স্বর্ণের পেস্ট

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীরে মিললো প্রায় দেড় কোটি মূল্যের স্বর্ণের পেস্ট

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

দাগনভূঞায় ডিবি পরিচয়ে বাসাবাড়িতে প্রবেশের চেষ্টা, আটক ৪

দাগনভূঞায় ডিবি পরিচয়ে বাসাবাড়িতে প্রবেশের চেষ্টা, আটক ৪

ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে বাসাবাড়িতে প্রবেশের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার, ২ নভেম্বর) পৌরসভার নামার বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

নেত্রকোণায় ভারতীয় রুপিসহ একজন আটক

নেত্রকোণায় ভারতীয় রুপিসহ একজন আটক

নেত্রকোণার কলমাকান্দায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা ও অবমূল্যায়নের মাধ্যমে পাকিস্তান থেকে আমদানি করা ১০টি কনটেইনারে অপ্রক্রিয়াজাত কাঁচা তামাকের একটি বড় চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ হওয়া এই ১০ কনটেইনারের প্রতিটিতে ২০ মেট্রিক টন তামাক ধারণক্ষমতা রয়েছে। জব্দ হওয়া চালানে মোট ২০০ মেট্রিক টন তামাক রয়েছে।

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯

মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নাগরিকদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। আটক অন্য ছয়জন বাংলাদেশি নাগরিক।

ফরিদপুরে ২৫০ বস্তা সরকারি সারসহ ডিলার আটক

ফরিদপুরে ২৫০ বস্তা সরকারি সারসহ ডিলার আটক

ফরিদপুরের ভাঙ্গায় পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। আজ (বুধবার, ২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৫০ কেজি ইলিশ ও জালসহ আটক ১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৫০ কেজি ইলিশ ও জালসহ আটক ১৮

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ৩ লাখ মিটার অবৈধ জাল, ৫০ কেজি মা ইলিশ ও তিনটি কাঠের ট্রলার জব্দ করা হয়।

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় একটি বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।