ইমরান-খান
হাসপাতালে পরীক্ষা শেষে আদিয়ালা কারাগারে ইমরান খান

হাসপাতালে পরীক্ষা শেষে আদিয়ালা কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতের নির্দেশে চিকিৎসা পরীক্ষা করিয়ে শুক্রবার ভোরে আবার কারাগারে পাঠানো হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, চিকিৎসকেরা তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করার পর তাকে আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নয় মাস পর পরিবারের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

নয় মাস পর পরিবারের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

নয় মাস পর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বোন ও স্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান। মূলত দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশের পরই প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এই নেতা।

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে ফের উত্তাল পাকিস্তান। তার কারাবাসের তিন বছর পূর্তি ঘিরে সারা দেশে বিক্ষোভে অংশ হাজার হাজার সমর্থক। বন্দর নগরী করাচিতে পিটিআই সমর্থকদের সমাবেশ ও মিছিলে হামলা চালায় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন নেতাকর্মীকে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় করাচি। এদিকে, ইমরান খানের সঙ্গে তার পরিবারের দেখা করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

মুক্তি পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

মুক্তি পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

স্বাস্থ্যগত দিক বিবেচনায় কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান মুক্তি পেতে পারেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সরকারের সঙ্গে ইমরানের পরিবারের আলোচনা হচ্ছে বলেও প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য অবজারভার। তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ফের পরিবারের সঙ্গে ইমরান খানকে দেখা করতে না দেয়ার অভিযোগ উঠেছে।

ইসলামাবাদ-কাবুল সংঘাতের নেপথ্যে ‘ডুরান্ড লাইনের স্বীকৃতি’?

ইসলামাবাদ-কাবুল সংঘাতের নেপথ্যে ‘ডুরান্ড লাইনের স্বীকৃতি’?

পাকিস্তান-আফগানিস্তানের নতুন সংঘাতের নেপথ্যে সাম্প্রতিক ইসলামাবাদসহ পাকিস্তানের বিভিন্ন শহরে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা ও বিতর্কিত ডুরান্ড লাইনের স্বীকৃতি। বিশ্লেষকদের অভিমত, চলমান সংঘাতে লাভের চেয়ে ক্ষতির পাল্লা ভারী ইসলামাবাদ ও কাবুল দুই দেশেরই।

পিটিআই নেতা ইমরান খান চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরত

পিটিআই নেতা ইমরান খান চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরত

চোখের চেকআপ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে ইসলামাবাদের পিমস হাসপাতাল থেকে আদিয়ালা কারাগারে ফেরত নেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে।

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি

ইমরান খানের অসুস্থতা ঘিরে ক্রমেই উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি। কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো দেশটির সংসদে অবস্থান কর্মসূচি পালন করছে পিটিআই ও তাদের জোটসঙ্গীরা। এদিকে ব্যাপক বিক্ষোভ হচ্ছে খাইবার পাখতুনখোয়ায়ও। পিটিআইয়ের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করায় প্রদেশটির সঙ্গে পাকিস্তানের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চিকিৎসকদের বরাতে কারা কর্তৃপক্ষের দাবি, ইমরান খানের চোখের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে সরকার মিথ্যাচার করেছে: পিটিআই

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে সরকার মিথ্যাচার করেছে: পিটিআই

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখে অস্ত্রোপচারে তথ্য সরকার লুকিয়ে রাখতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন পিটিআই মহাসচিব। আরও দাবি করেছেন, ইমরানের শারীরিক অবস্থা নিয়ে জনসম্মুখে মিথ্যাচার করেছে শেহবাজ শরীফের সরকার। সুপ্রিম কোর্টের বাইরে পিটিআই নেতা-কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে ইমরানের অস্ত্রোপচার নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের চিকিৎসকও।

ইমরান খানের সঙ্গে দেখা না করেই ধর্মঘট শেষ পিটিআই সমর্থকদের

ইমরান খানের সঙ্গে দেখা না করেই ধর্মঘট শেষ পিটিআই সমর্থকদের

ইমরান খানের সঙ্গে দেখা না করেই অবস্থান ধর্মঘট শেষ করলেন পিটিআই সমর্থকরা। নিয়মমাফিক প্রতি মঙ্গলবার আদিয়ালা কারাগারের কাছে এ কর্মসূচি পালন করে আসছে ইমরানের বোন ও তার দলের নেতাকর্মীরা।

৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা

৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তথ্যটি জানান পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী।

আবারও ইমরান খান এবং তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড

আবারও ইমরান খান এবং তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড

এবার তোশাখানার আরেক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া উভয় আসামিকে ১ কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আদিয়ালা কারাগারের ভেতর রায়ের সময় থাকতে দেয়া হয়নি ইমরান খানের পরিবারের কোনো সদস্যকেই। এই বিচারব্যবস্থাকে মিলিটারি ট্রায়াল বা সামরিক বিচার হিসেবে উল্লেখ করেছেন ইমরানের বোন আলিমা খান।

কারাগারের কাছে অবস্থান কর্মসূচি, ইমরানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

কারাগারের কাছে অবস্থান কর্মসূচি, ইমরানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

আদিয়ালা কারাগারের কাছে অবস্থান কর্মসূচির দায়ে ইমরান খানের তিন বোনসহ পিটিআই দলের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরইমধ্যে ১৪ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন দেশটির একটি আদালত।