ওষুধ
মায়ের ওষুধ আনতে গিয়ে হত্যার শিকার; ৯ মাস পর রহস্য উদঘাটন

মায়ের ওষুধ আনতে গিয়ে হত্যার শিকার; ৯ মাস পর রহস্য উদঘাটন

মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয় স্কুল ছাত্র ইয়াছিন। ২০২৫ সালের ১১ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফেরা হয়নি তার। পরদিন নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন ইয়াছিনের মা আফরিনা নার্গিস। পরে ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

সুনামগঞ্জে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। আজ (শনিবার, ২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক জাকারিয়া কাদির।

হরমুজ প্রণালি বন্ধে মানবিক কার্যক্রমে সংকট; জাতিসংঘের উদ্বেগ

হরমুজ প্রণালি বন্ধে মানবিক কার্যক্রমে সংকট; জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

মশা নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

রাজধানীতে ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রতিদিন তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে কার্যক্রমকে আরও জোরদার করতে বিশেষ কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোটের দিন কেন্দ্রে যাওয়ার আগে যা সঙ্গে নেবেন, যা নেবেন না

ভোটের দিন কেন্দ্রে যাওয়ার আগে যা সঙ্গে নেবেন, যা নেবেন না

অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই শুরু হবে দেশের ভাগ্য নির্ধারণী জাতীয় নির্বাচন (National Election)। এই বিশেষ দিন নিয়ে আপামর জনসাধারণের মাঝে বইছে উৎসবের আমেজ। তবে নির্বাচনের দিন তাড়াহুড়ো করতে গিয়ে অনেকেই প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে যান, যা কেন্দ্রে গিয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন (Peaceful Election) নিশ্চিত করতে ভোটারদের কিছু প্রস্তুতি ও সতর্কতা মেনে চলা জরুরি।

রাঙামাটি জেনারেল হাসপাতালে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দুদকের অভিযান

রাঙামাটি জেনারেল হাসপাতালে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দুদকের অভিযান

রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসক-কর্মচারীদের অনুপস্থিতি, সেবাপ্রদান ও ওষুধ সরবরাহে অনিয়ম, কেনাকাটায় দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে দুদকের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

আজ বিশ্ব এইডস দিবস

আজ বিশ্ব এইডস দিবস

প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। এইচআইভি বা এইডসের কারণে প্রাণ হারানো মানুষদের স্মরনে এ দিনটি পালিত হয়। এ দিনে এইডস আক্রান্ত মানুষদের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি ও সমর্থন জানানো হয়ে থাকে।

ক্যান্ডিডা অরিসে আইসিইউতে নীরব মৃত্যুর ছায়া: শনাক্তে অক্ষম ৯৫% ইউনিট, অকার্যকর অ্যান্টিফাংগাল

ক্যান্ডিডা অরিসে আইসিইউতে নীরব মৃত্যুর ছায়া: শনাক্তে অক্ষম ৯৫% ইউনিট, অকার্যকর অ্যান্টিফাংগাল

আইসিইউতে প্রাণঘাতী ছত্রাক ক্যান্ডিডা অরিসে আক্রান্তের ৯০ শতাংশই প্রাণ হারাচ্ছে। দেশের ৯৫ শতাংশ এনআইসিইউ ও আইসিইউ ক্যান্ডিডা অরিস শনাক্তে অক্ষম। হাতে গোনা কয়েকটি ল্যাবে নির্ণয় করা সম্ভব হলেও এ ছত্রাক নির্মূলে ব্যর্থ প্রচলিত অ্যান্টিফাংগাল ওষুধ। বিশেষজ্ঞদের মতে, মানহীন নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কুফল এ নীরব প্রাণহানির মূলে।

ভারতে ওজন কমাতে ডায়াবেটিসের ওষুধ সেবন; বাড়ছে ঝুঁকি

ভারতে ওজন কমাতে ডায়াবেটিসের ওষুধ সেবন; বাড়ছে ঝুঁকি

ডায়াবেটিসের চিকিৎসায় প্রস্তুতকৃত ওষুধের জয়জয়কার ওজন কমানোর ‘গেম চেঞ্জার’ হিসেবে। বিশেষ করে ভারতে জনপ্রিয়তা এতোটাই বেড়েছে যে, প্রশ্ন উঠছে চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়াই এসব ওষুধ ব্যবহার করে ওজন কমানোর ঝুঁকি নিয়ে। জীবনযাত্রার ধরন বদলেই যা অর্জন করা সম্ভব, সেখানে কেন ওষুধের দিকে ছুটছে মানুষ—প্রশ্ন উঠছে সেখানেই।

ভারতে সর্দি-কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ ব্যবহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯

ভারতে সর্দি-কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ ব্যবহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯

ভারতে সর্দি-কাশির ওষুধ ‘কোল্ডরিফ’ এখন আতঙ্কের আরেক নাম। গত মাস থেকে এ পর্যন্ত এই সিরাপ সেবনের পর ১৯ শিশুর মৃত্যু হয়েছে, যা দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। প্রশ্ন উঠেছে, কীভাবে একটি সাধারণ সর্দির ওষুধ প্রাণঘাতী হতে পারে? অনুসন্ধানে জানা গেছে, এই ওষুধে বিপজ্জনক রাসায়নিক ‘ডাই-ইথাইলিন গ্লাইকোল’-এর মাত্রাতিরিক্ত উপস্থিতিই শিশু মৃত্যুর মূল কারণ।

অ্যাগনেস নামবোজা: উগান্ডার পাহাড়ে মানবতার প্রতীক নারী

অ্যাগনেস নামবোজা: উগান্ডার পাহাড়ে মানবতার প্রতীক নারী

দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে গ্রামবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছুটে যান অ্যাগনেস নামবোজা নামে একজন নারী। প্রায় এক দশক ধরে উগান্ডার এ নারী স্বাস্থ্যকর্মী গ্রামবাসীর জন্য সরবরাহ করে যাচ্ছেন জীবনরক্ষাকারী ওষুধ। সম্প্রতি ধনকুবের বিল গেটসের ‘গেটস নোটসে’ লাইভ সেভিং হিরো হিসেবে আখ্যা পেয়েছেন তিনি। সীমাবদ্ধতা থাকলেও, গ্রামবাসীর প্রাণ রক্ষায় কাজ করে যেতে চান নামবোজা।

প্লাস্টিক বর্জ্য থেকে ব্যথানাশক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া!

প্লাস্টিক বর্জ্য থেকে ব্যথানাশক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া!

প্লাস্টিক বর্জ্য থেকে ব্যথানাশক ওষুধ তৈরির এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এ নিয়ে সম্প্রতি সময়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইউনিভার্সিটি অব এডিনবার্গের কেমিক্যাল বায়োটেকনোলজির অধ্যাপক স্টিফেন ওয়ালেস গবেষণাটি পরিচালনা করেন।