গুলি
পাবনায় বিএনপি নেতাকে গুলি; ‘মৃত্যু নিশ্চিতে’ কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনায় বিএনপি নেতাকে গুলি; ‘মৃত্যু নিশ্চিতে’ কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করার পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডীপাশা-নগরচাঁচকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদম আলী শাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

রাজধানীর পৃথক স্থানে গুলি হামলার ঘটনায় আহত ২

রাজধানীর পৃথক স্থানে গুলি হামলার ঘটনায় আহত ২

রাজধানীর শনির আখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম খান নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, রাজধানীর দারুস সালামে নিজ বাড়িতে টিভি দেখা অবস্থায় খোলা জানালা দিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত জেসমিন আক্তার নামে এক নারী। দুটি ঘটনায়-ই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনায় ৩ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

খুলনায় ৩ ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

খুলনা লবনচরায় আলাদা দুটি ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জু ও নাজমুল নামে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) আশিবিঘা কালভার্টে এ দুইটি ঘটনা ঘটে।

ছেলেকে খুঁজতে বাড়িতে দুর্বৃত্তরা, গুলিবিদ্ধ মা

ছেলেকে খুঁজতে বাড়িতে দুর্বৃত্তরা, গুলিবিদ্ধ মা

খুলনায় ছেলেকে খুঁজতে একটি বাড়িতে গিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শিমুল (৩০) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সামনে এ ঘটনা ঘটে।

রাজধানীতে সক্রিয় শীর্ষ সন্ত্রাসী নেটওয়ার্ক অথচ থানায় নেই অপরাধীর তালিকা!

রাজধানীতে সক্রিয় শীর্ষ সন্ত্রাসী নেটওয়ার্ক অথচ থানায় নেই অপরাধীর তালিকা!

রাজধানীতে এলাকাভিত্তিক অপরাধ সেক্টর তৈরি হয়েছে। আর এই সেক্টরের নিয়ন্ত্রণ বিভিন্ন নামের শীর্ষ সন্ত্রাসীদের হাতে রয়েছে। আর শীর্ষ সন্ত্রাসীদের অধিকাংশই এই সেক্টর নিয়ন্ত্রণ করেন দেশের বাইরে থেকে। যাদের মধ্যে অধিকাংশ গড়ে ১৫ থেকে ২০ বছর জেল খেটে ৫ আগস্টের পর বের হয়েছেন। তাদের কলকাঠিতেই রাজধানীর ময়লা ব্যবসা, চাঁদাবাজি, পরিকল্পিত হত্যাসহ নানা অপরাধ ঘটছে। অথচ থানাগুলো ঘুরে দেখা গেলো সন্ত্রাসীদের তালিকা তৈরি করা নেই।

অস্ত্রের ঝনঝনানি থামছে না; চট্টগ্রামে বাড়ছে সন্ত্রাসের রাজত্ব

অস্ত্রের ঝনঝনানি থামছে না; চট্টগ্রামে বাড়ছে সন্ত্রাসের রাজত্ব

চট্টগ্রামে প্রকাশ্য হত্যাকাণ্ড, ভারী অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বহু সন্ত্রাসী গ্রেপ্তার এবং বিপুল অস্ত্র উদ্ধার হলেও, পলাতক কয়েকজন শীর্ষ অপরাধী এখনও নেপথ্য থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে সংশ্লিষ্টদের দাবি। এ পরিস্থিতিতে অপরাধ দমনে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

নরসিংদীতে পূর্ব বিরোধের জেরে হামলা; গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নরসিংদীতে পূর্ব বিরোধের জেরে হামলা; গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে মোমেন মিয়া (৬০) নামের কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

পদ্মায় স্পিডবোট ট্রায়ালের সময় আরেক বোট থেকে গুলি, বিদ্ধ যুবক

পদ্মায় স্পিডবোট ট্রায়ালের সময় আরেক বোট থেকে গুলি, বিদ্ধ যুবক

কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোট ট্রায়ালের সময় অপর একটি স্পিডবোট থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক।

চট্টগ্রামে ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

চট্টগ্রামে ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

চট্টগ্রামের হাটহাজারি এলাকায় রাউজানের এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িতে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) রাত সাড় ১১টার দিকে হাটহাজারীর চারাবটতল এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুলের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরে এ ঘটনায় আরও ২ জন গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের ধাওয়া করে একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত কলম্বিয়ান নাগরিক, প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র

অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত কলম্বিয়ান নাগরিক, প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র

অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। মেইন অঙ্গরাজ্যের বিডেফোর্ড শহরে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে এক কলম্বিয়ান নাগরিক নিহতের ঘটনায় বিক্ষোভে নেমেছে শত শত মানুষ। মার্কিন অভিবাসন কর্মকর্তাদের দাবি, আত্মরক্ষা ও নিরাপত্তার স্বার্থে গুলি চালাতে বাধ্য হন আইন প্রয়োগকারী সদস্যরা। নিহতের স্মরণে শহরজুড়ে শুরু হয় বিক্ষোভ।