আজ (বৃহস্পতিবার, ২২অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘পৃথক দুটি অভিযানে গত বুধবার (২১ অক্টোবর) রাতে সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান এবং পরদিন সকালের দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের অস্ত্রসহ আটক করা হয়। তারা সবাই অস্ত্র ব্যবসায়ী।’
গ্রেপ্তারকৃতরা হলেন— হেমায়েতপুরের চরগোশপুর এলাকার আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার জনি কাজী (২৮), ঢালার চর রাম নারায়ণপুর এলাকার জলিল মন্ডল (২৮) এবং মিরপুর এলাকার বাবলু মন্ডল।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। এছাড়া তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।





