
পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; দগ্ধ ৩ জেলে, গুরুতর ২ জনকে ঢাকায় স্থানান্তর
বরগুনার পাথরঘাটা উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন মাছের খালে নোঙর করা একটি মাছ ধরা ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে গুরুতর দগ্ধ হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারের নাম জাহিদ হাসান মালিক দুলাল খান।

ট্যাঙ্কারের ধাক্কায় প্রমোদতরীতে দুর্ঘটনা; অল্পের জন্য রক্ষা ১৩০ আরোহী
বিলাসবহুল প্রমোদতরীতে ট্যাঙ্কারের ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রায় ১৩০ জন আরোহী। আহত ৩২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিখোঁজ হননি কেউ।

চিকিৎসকদের রাজনীতির বাইরে রাখার তাগিদ দিলেন মির্জা আব্বাস
দেশের ডাক্তাররা অনেক সময় রাজনীতির শিকার হওয়ায়, তারা ভালো করতে পারে না, যা চিকিৎসা ব্যবস্থা উন্নতির পথে বড় বাধা—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

চুরির অপবাদে কিশোরীর শরীরে গরম পানি, ৪৮ দিন পর না ফেরার দেশে
একটি বাটন মোবাইলফোন চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেয়ার পর টানা ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন নারায়ণগঞ্জের ১৩ বছরের কিশোরী আফরিন। তবে শেষ রক্ষা হলো না তার। আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

হরিরামপুরে ক্লাসরুমে ফ্যান ভেঙে আহত প্রাথমিকের ২ শিক্ষার্থী
মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা (ফ্যান) ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

কুষ্টিয়ায় বাড়ির গেটে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, গ্রেপ্তারে পুলিশের অভিযান
কুষ্টিয়া শহরে নিজবাড়ির গেটেই এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে এক কিশোর। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার
বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

মেয়াদ শেষ হলে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে
বিদেশ ভ্রমণ, কর্মসংস্থান, উচ্চশিক্ষা কিংবা চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ কাজে পাসপোর্ট অপরিহার্য একটি নথি। তবে অনেক সময় দেখা যায়, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বা শেষের দিকে চলে আসে। এমন পরিস্থিতিতে পাসপোর্ট নবায়ন বা রিনিউ করতে হয়। বর্তমানে এই পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা যায়, ফলে নাগরিকদের জন্য এটি তুলনামূলকভাবে সহজ ও দ্রুত হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নিজ নিজ দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করতে পারেন।

জামিনের পরদিনই হাজতির মৃত্যু; চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের
কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামে এক হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।

বিভাগীয় হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দিলেন মন্ত্রী
বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে ডাক্তাররা সেখানে গিয়ে সেবা দিয়ে অনুপ্রাণিত হবেন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

গার্মেন্টস শিল্পের অস্থিরতা দূর করতে টেকসই পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির
গার্মেন্টস শিল্প বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সমস্যা দূর করতে সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
অসহায় ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।