ঢাকা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১৭ জুন) দুপুরে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন।

রাজধানীসহ দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সড়ক পথে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সড়ক পথে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। আজ (শুক্রবার, ১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি। বেনাপোল স্থলবন্দরে নতুন এই হাইকমিশনারকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত দেশিটির উপ-হাইকমিশনার পবন বাধে।

ঢাকাকে বাসযোগ্য করতে সবধরনের সহযোগিতা করবে সরকার: মির্জা ফখরুল

ঢাকাকে বাসযোগ্য করতে সবধরনের সহযোগিতা করবে সরকার: মির্জা ফখরুল

ঢাকায় পরিকল্পিতভাবে কোনো উন্নয়ন হয়নি। ঢাকাকে বসবাসযোগ্য করতে সরকার সবধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ( শনিবার, ৬ জুন ) রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো স্ত্রীর

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো স্ত্রীর

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোরে ফেরার পথে যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কে সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।

ঢাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস; আজও কমছে না গরমের তীব্রতা

ঢাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস; আজও কমছে না গরমের তীব্রতা

তীব্র রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে পুরো ঢাকা শহর। চলছে মৃদু তাপপ্রবাহ, এর মধ্যেই নগরবাসীর জন্য নেই কোনো স্বস্তির খবর। আজও গরমের এ তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীতে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানীতে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজও দুপুরের মধ্যে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ (বুধবার, ২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

ঢাকাসহ দেশের ৬ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

ঢাকাসহ দেশের ৬ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

ঢাকাসহ দেশের ৬ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

দেশজুড়ে হাম আতঙ্ক, হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

দেশজুড়ে হাম আতঙ্ক, হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর চাপ। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি অধিকাংশ শিশুই এসেছে ঢাকার বাইরে থেকে। চিকিৎসকদের দাবি, প্রান্তিক পর্যায়ে সচেতনতার অভাব, দেরিতে রোগ শনাক্ত হওয়া এবং চিকিৎসা জটিলতার কারণেই বাড়ছে এ পরিস্থিতি।

মাসের প্রথম শনিবার ঢাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: দক্ষিণ সিটি প্রশাসক

মাসের প্রথম শনিবার ঢাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: দক্ষিণ সিটি প্রশাসক

ঢাকার অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে মাসের প্রথম শনিবার। এমনটিই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

দেশে পৌঁছেছে নাহিদা বৃষ্টির মরদেহ

দেশে পৌঁছেছে নাহিদা বৃষ্টির মরদেহ

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। আজ (শনিবার, ৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়।