
ফলন ভালো হলেও বাড়তি খরচে কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় নওগাঁর কৃষকরা
উত্তরের শস্যভাণ্ডার নওগাঁয় চলছে আমন ধান কাটা-মাড়াই। ফলন ভাল হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার শঙ্কা কৃষকদের। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ধান গোলায় তোলার আশা তাদের। তবে সরকারের বেঁধে দেয়া ধান-চালের দাম নিয়ে দ্বিমত পোষণ করেন চালকল মালিকরা।

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
চলতি মৌসুমে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্য নিয়েছে সরকার। গত অর্থবছর থেকে ১ টাকা বেশি দরে আমন ধানের দর নির্ধারণ করা হয়েছে।

পাকা ধানের ঘ্রাণে নবান্নের অপেক্ষায় গ্রামবাংলা
ঝরা শরতের কাশ আর শীতের মাঝে ক্ষণস্থায়ী ঋতু হেমন্ত। ধানের ক্ষেতে কৃষকের খাটুনি, মাঠে সোনালি ঢেউ, বাতাসে পাকা ধানের গন্ধ। সঙ্গে নতুন ফসলের প্রস্তুতি। বাতাসে হিমেল পরশ, কুয়াশার আবছায়া ওড়না। ধানের পাতায়, ঘাসের ডগায় শিশির যেন মুক্তোদানা; মাঠজুড়ে ঐশ্বর্যের হীরকদ্যুতি। শিশিরভেজা ধানের শীষে কার্তিকের ভোর যেন সোনার আলপনা। মাঠে কৃষকের তোড়জোড়, জানান দিচ্ছে নবান্ন আসন্ন।

বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব
পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে জুমের ধান কাটার উৎসব। কাঁধে থুরুং নিয়ে দল বেঁধে জুম থেকে পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছে জুমিয়ারা। আবহাওয়া ভালো থাকায় এবছর ফলনও হয়েছে ভালো।

ধান সংগ্রহে আশাব্যঞ্জক অগ্রগতি, অসন্তুষ্ট মিল মালিকরা
বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান চলছে। ৩৬ টাকা কেজিতে ধান এবং ৪৯ টাকা কেজিতে সিদ্ধ চাল সংগ্রহ করছে সরকার। গত বছরগুলো তুলনায় এবার ধান সংগ্রহের গতি আশাব্যঞ্জক হলেও প্রকৃত কৃষক ধান বিক্রিতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে। চাল সংগ্রহ সাড়া মিললেও কর আরোপ করায় কিছুটা অসন্তুষ্ট মিল মালিকরা।

ধান মাড়াইয়ে দেরি হওয়ায় শ্রমিককে ‘মারধর’, পরে রহস্যজনক মৃত্যু
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক কৃষিশ্রমিকের ‘রহস্যজনক’ মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ধান মাড়াই করতে সামান্য দেরি হবে বলায় জামিল হোসেন নামের এক শ্রমিককে মারধর করেছেন স্থানীয় ইউসুফ আলী। এর কিছুক্ষণ পর জামিল হোসেন নিজ ভাড়া বাসায় ফিরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

পর্যাপ্ত সরবরাহের পরও লাগামহীন চট্টগ্রামের চালের বাজার
বোরো ধানের ভরা মৌসুম, চালের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, বাজারেও নেই সরবরাহ ঘাটতি। তবু কমেনি চালের দাম, উল্টো বেড়েছে। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে সুগন্ধি চাল চিনিগুড়ায় বস্তাপ্রতি বেড়েছে এক হাজার টাকারও বেশি। মোটা, সিদ্ধ, আতপ সব চালেই বস্তাপ্রতি বেড়েছে ২০০ থেকে ৫০০ টাকা। এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো জবাবও নেই।

ভরা মৌসুমে ধানের দাম কমায় বিপাকে নওগাঁর কৃষকরা
ভরা মৌসুমে হাট-বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় মণপ্রতি অন্তত ১০০-১২০ টাকা পর্যন্ত দাম কমেছে ধানের। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ কৃষকরা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই কমেছে দাম। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ায় ধানের মান খারাপ হওয়াই দাম কমার কারণ।

লক্ষ্যমাত্রা অর্জনেও লোকসানের শঙ্কায় কুমিল্লার বোরো চাষিরা
কুমিল্লায় বোরোর লক্ষ্যমাত্রা অর্জন করলেও ধানের দাম পাচ্ছে না কৃষকরা। সরকারের নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। শ্রমিকের বাড়তি মজুরি দিতে গিয়ে বিপাকে কৃষকরা। পাকা ধান গোলায় ভরতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। কৃষিবিভাগ বলছে, ব্যয় কমাতে কৃষি যান্ত্রিকীকরণের দিকে ঝুঁকতে হবে।

রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রদল
রাঙামাটিতে কালবৈশাখি ঝড় ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রদল। নেতাকর্মীরা মাঠে নেমে ধান কেটে কৃষকদের ঘরে তুলতে সহযোগিতা করেছেন। সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

কৃষকদের জন্য শস্য বিমা চালু করবে সরকার: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান কৃষি বান্ধব সরকার, কৃষকদের জন্য শস্য বিমা চালু করবে। যার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে কৃষকরা। আজ (শুক্রবার, ৮ মে) যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ধানের দামের চেয়ে কাটার খরচ দ্বিগুণ; লোকসানে দিশেহারা কৃষক
‘২২ হাজার টাকা মজুরি দিয়া ৩ কানি জমির ধান কাটছি। ধান পাইছি ২০ মণ। পরিপক্ব হওয়ার আগেই ধান কাটার কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। বেপারী ধানের দাম তুলছে মাত্র ১০ হাজার টাকা। এই টাকা দিয়া কী করুম? ঋণের কিস্তি কেমনে দিমু? মরা ছাড়া আর উপায় নাই।’— অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃষাণী বিলকিস খাতুন।