নরেন্দ্র-মোদি
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ অভিন্ন লক্ষ্য এগিয়ে নেয়ার প্রত্যাশা করছি—তারেক রহমানকে মোদি

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ অভিন্ন লক্ষ্য এগিয়ে নেয়ার প্রত্যাশা করছি—তারেক রহমানকে মোদি

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবার পাশাপাশি সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা; ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা; ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানান তিনি।

মোদি-শাহবাজ শরিফকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

মোদি-শাহবাজ শরিফকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ; দু’দেশের শান্তি-উন্নয়নে পাশে থাকার আশ্বাস

তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ; দু’দেশের শান্তি-উন্নয়নে পাশে থাকার আশ্বাস

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন কলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময়ে তিনি দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

রাশিয়ার তেল কেনা নিয়ে শুল্কে অসন্তুষ্ট মোদি; ‌‌‘স্যার’ ডেকে সাক্ষাতের অনুরোধের কথা জানালেন ট্রাম্প

রাশিয়ার তেল কেনা নিয়ে শুল্কে অসন্তুষ্ট মোদি; ‌‌‘স্যার’ ডেকে সাক্ষাতের অনুরোধের কথা জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর যে শুল্ক আরোপ করেছে, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর ‘তেমন একটা খুশি নন’। গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

শোকবার্তায় তারেক রহমানের উদ্দেশে যা লিখেছেন মোদি

শোকবার্তায় তারেক রহমানের উদ্দেশে যা লিখেছেন মোদি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তা পাঠিয়েছেন। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই শোকবার্তা প্রকাশ করেন তিনি।

ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি-কংগ্রেস

ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি-কংগ্রেস

ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি ও কংগ্রেস। আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ঠাঁই দিয়েছে কংগ্রেস— গতকাল (রোববার, ২১ ডিসেম্বর) রাজ্যটিতে আয়োজিত এক জনসভায় এমন অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, নিজেদের ব্যর্থতা লুকাতে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বিজেপি।

বিজয় দিবস উপলক্ষে মোদির পোস্ট, নেই ‘বাংলাদেশ’

বিজয় দিবস উপলক্ষে মোদির পোস্ট, নেই ‘বাংলাদেশ’

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঘটনাকে ‘ভারতের বিজয় দিবস’ হিসেবে উল্লেখ করলেও সেখানে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি।

খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদির উদ্বেগ, চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি

খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদির উদ্বেগ, চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (সোমবার, ১ ডিসেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ উদ্বেগের কথা জানান।

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এনডিএ জোটের জয়

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এনডিএ জোটের জয়

ভারতের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ জোট)। ২৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ২০২টি আসন। বিহারের পর আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ব্যাপক ভরাডুবির পর নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।

আগামী বছরে ভারত সফরে আসতে পারেন ট্রাম্প

আগামী বছরে ভারত সফরে আসতে পারেন ট্রাম্প

আগামী বছরে ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য ইস্যুতে আলাপের সময় বিষয়টি উঠে আসে।