
কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ১৩২ ছাড়ালো
সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনের। আহত হয়েছেন ৫ শতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজারের বেশি ভবন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ, আমেরিকাসহ বিভিন্ন দেশ দিয়েছে সহায়তার আশ্বাস। বন্ধ রয়েছে ৫টি বিমানবন্দর। জরুরি অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।

নবীগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলা; নিহত বেড়ে ২৫
ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় দুই দেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৫ জনে। রুশ কর্তৃপক্ষের তথ্য মতে, দেশটির তাতারস্তান ও ক্রিমিয়াসহ প্রায় ১৫ অঞ্চলে রাতভর ৪৫৬ ইউক্রেনীয় ড্রোন হামলায় ১২ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

সৌদি আরবে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। ৩ জন নাটোরের। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।

মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ (রোববার, ৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
মৌলভীবাজারের কুলাউড়ার আলীনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছে। গতকাল (শনিবার, ৮ আগস্ট) রাতে উপজেলার থিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় সীমান্তে এ ঘটনা ঘটে।

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩
বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্তে সকল আরোহী নিহত
ব্রাজিলের রিও ডি জেরিনোর শহরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর প্রত্যেকেই নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ৮ আগস্ট) ভিস্তা চাইনেসা ভিউ পয়েন্টের পাশে বনাঞ্চলের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৮
ভারতের হিমাচল প্রদেশে চম্বা জেলায় যাত্রীবাহী বাস উল্টে চালক ও কন্ডাক্টরসহ ৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন বাসে থাকা বাকি ১০ যাত্রী।

সাড়ে ৬ বছরে সড়কে প্রাণ গেছে ১৫ হাজার ৭১২ জনের—রোড সেফটি ফাউন্ডেশন
গত সাড়ে ৬ বছরে দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে। আজ (শনিবার, ৮ আগস্ট) সংবাদমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘মোটরসাইকেল দুর্ঘটনার প্রতিবেদনে’ এসব তথ্য জানানো হয়।

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
সিলেটের দয়ামীর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৭ জুলাই) সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।