বাংলাদেশ-ফুটবল
সিঙ্গাপুরের বিপক্ষে হার— বাংলাদেশের খেলোয়াড়দের মান ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন

সিঙ্গাপুরের বিপক্ষে হার— বাংলাদেশের খেলোয়াড়দের মান ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন

ভালো খেলেও কেন আসছে না ফল? সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর আবারও সেই পুরনো প্রশ্ন বাংলাদেশের ফুটবলে। সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু ও জাহিদ হাসান এমিলির মতে দেশিয় খেলোয়াড়দের মানের ঘাটতি ও কোচের পরিকল্পনাহীন সিদ্ধান্ত এখন সবচেয়ে বড় চিন্তার জায়গা।

বাফুফে চাইলে কোচ হিসেবেই থাকতে চান ক্যাবরেরা, স্বস্তি বিশ্বনাথের ফেরায়

বাফুফে চাইলে কোচ হিসেবেই থাকতে চান ক্যাবরেরা, স্বস্তি বিশ্বনাথের ফেরায়

এপ্রিলের শুরুতে চুক্তি শেষ হওয়ার পরেও বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে থাকতে চান হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে বাফুফে চাইলে যে সেটা সম্ভব-দলের ক্যাম্প শুরুর প্রথম দিনের প্রেস কনফারেন্সে এমন কথা জানিয়েছেন এ স্প্যানিশ কোচ। এদিকে দীর্ঘদিন পরে বিশ্বনাথ ঘোষ ফেরায় স্বস্তি থাকলেও দলের সেরা ফরোয়ার্ড রাকিব হোসেনকে না পাওয়ায় আক্ষেপও আছে কোচ এবং অধিনায়কের।

‘সিন্ডিকেট’ জালে দেশের ফুটবল, কেবলই বিতর্ক না সত্যি?

‘সিন্ডিকেট’ জালে দেশের ফুটবল, কেবলই বিতর্ক না সত্যি?

বাংলাদেশ ফুটবলে সবচেয়ে আলোচিত শব্দ এখন ‘সিন্ডিকেট’। দেশের ফুটবলের একটি বিশেষ ক্লাব এবং কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বিপক্ষে আছে গুরুতর অভিযোগ। স্কোয়াড গঠন থেকে ম্যাচের একাদশ, সবখানেই সিন্ডিকেট ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন ফুটবল সমর্থকরা। কিন্তু অভিযোগের বাইরে গিয়ে কতটা সত্য এ বিতর্ক?

এশিয়ান কাপে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

এশিয়ান কাপে কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ টিকিট নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে। কারণ বয়সভিত্তিক এবং জাতীয় দলে নারীদের আসর মূলপর্ব নিশ্চিতের পর বাড়তি চাপ বলছেন দলের ডিফেন্ডার শাকিল আহাদ তপু। এদিকে বাহরাইনে প্রস্তুতি ক্যাম্পসহ দলে থাকা চার বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের মধ্যে জায়ান আহমদে, তানিল শালিক অংশ নিলেও ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেলকে নিয়ে রয়েছে শঙ্কা।

বাংলাদেশ ফুটবল দলের জার্সি উন্মোচন, টিকিটের দামে অখুশি দর্শকরা

বাংলাদেশ ফুটবল দলের জার্সি উন্মোচন, টিকিটের দামে অখুশি দর্শকরা

বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচের টিকিট ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও টিকিটের দাম নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে অসন্তোষ। শনিবারের (১৭ মে) মধ্যে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে প্রকাশিত হলো বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের হোম জার্সি। যেটা গায়ে জড়িয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে নামবে হামজা চৌধুরী, শমিত সোমরা।

ভারত ম্যাচের পর দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন

ভারত ম্যাচের পর দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ ফুটবলে আক্রমণভাগের সক্ষমতা নিয়ে। শিলংয়ে বেশ কয়েকটি গোল করার সুযোগ ব্যর্থতার রূপ দেয়ায় সাবেক ফুটবলাররা বলছেন ঘরোয়া ফুটবলে ফরওয়ার্ড লাইনে বিদেশিদের আধিপত্যের অন্যতম কারণ। তাছাড়া দেশের ফুটবলারদের মাঝে গোল করার অভ্যাসও গড়ে তোলার তাগিদ দেন তারা। এছাড়া তৃণমূল পর্যায়ে লিগ না হওয়ায় আসছে না পর্যাপ্ত ফুটবলারও।

যেমন ছিল বাংলাদেশ ফুটবলের ২০২৪ পঞ্জিকাবর্ষ

যেমন ছিল বাংলাদেশ ফুটবলের ২০২৪ পঞ্জিকাবর্ষ

শেষ হলো বাংলাদেশ ফুটবলের ২০২৪ পঞ্জিকাবর্ষ। এ বছর কেবল দু'টি জয়ের দেখা পেয়েছেন তপু বর্মনরা। হেরেছেন বিশ্বকাপ বাছাইয়ের সবগুলো ম্যাচ। স্ট্রাইকারের অভাবে গোলের দেখা না পেলেও, প্রতিপক্ষের গোল হজম করতে হয়েছে প্রচুর। সবমিলিয়ে বছরটা কেমন কাটলো দেশের ফুটবলের?

'প্রথম ম্যাচে ড্র‍য়ের পর নেগেটিভ নিউজ হয়েছিল, সেটিই সাহস জুগিয়েছে'

'প্রথম ম্যাচে ড্র‍য়ের পর নেগেটিভ নিউজ হয়েছিল, সেটিই সাহস জুগিয়েছে'

এখন টিভিকে সাফজয়ী ঋতুপর্ণা চাকমা

স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। ফাইনালসহ গোটা আসরেই দর্শকদের নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন ২০ বছর বয়সী এই খেলোয়াড়।

রাতে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

রাতে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে আজ (মঙ্গলবার, ১১ জুন) রাতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।