
বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে চেষ্টার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বৌদ্ধ ধর্মসহ পৃথিবীর সব ধর্মের মূল উপপাদ্য বিষয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। আমরা যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সবাই মিলে চেষ্টা করবো বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি; একটি মানবিক রাষ্ট্র গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।

রাঙামাটির বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশিয় তৈরি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার, ১৮ নভেম্বর) রাত ৭টার দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজ সংলগ্ন উত্তর পাশের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ।

জাতীয় দূরপাল্লা সাঁতারে পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি চ্যাম্পিয়ন
রাঙামাটির কাপ্তাই লেকে ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ২০ জন সাঁতারু এতে অংশ নেন। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে মোট ১৮ জন এবং স্বাগতিক রাঙামাটি জেলা থেকে একজন করে পুরুষ ও নারী সাঁতারু অংশ নেন।

রাঙামাটির রাজস্থলীতে ‘চুলার আগুনে’ পুড়লো ৮ বাসা
রাঙামাটির রাজস্থলীতে চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ির ৮টি বাসা। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এসব বাসায় ভাড়া থাকা ৮ পরিবার। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি সরকারের চলার মূলমন্ত্র: পার্বত্য প্রতিমন্ত্রী
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পেছনে সম্প্রীতির পার্বত্য অঞ্চল সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘উন্নয়নের মাধ্যমে শান্তি, উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা এবং উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি— এটাই আমাদের সরকারের চলার মূলমন্ত্র।’

কাপ্তাই হ্রদের পাঁচ প্রজাতির মাছে মিললো মাইক্রোপ্লাস্টিক
রাঙামাটির কাপ্তাই হ্রদের কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢেলা মাছের মধ্যে উদ্বেগজনক মাত্রায় মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ডিসকাভার অ্যানভায়রনমেন্টে’ সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। পর্যটন এলাকা ও স্থানীয় বাজার থেকে ফেলা বর্জ্য এই বিপর্যয়ের প্রধান কারণ- বলছেন গবেষক দল। হ্রদের মাছ ও স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষায় দূষণ বন্ধে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ সংশ্লিষ্টদের।

বন্দুকযুদ্ধ, অপহরণ ও চাঁদাবাজিতে অনিরাপদ তিন পার্বত্য জেলা
পাহাড়ি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রকৃতির টানে প্রতিবছর আসেন লাখো পর্যটক। কিন্তু পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধ, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় পাহাড় এখন অনিরাপদ। গত এক বছরে তিন জেলায় ৯৬টি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৫২ জন। একই সময়ে ১০৩টি অপহরণ ও ১৮৩টি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে পর্যটন, অর্থনীতি আর স্থানীয় জনজীবনে। এমন পরিস্থিতিতে অবৈধ অস্ত্র নির্মূলে, পার্বত্যবাসীর দাবির প্রেক্ষিতে পরিকল্পনার কথা জানিয়েছেন পার্বত্যমন্ত্রী।

সাজেক সড়কে পাল্টা ৪৮ ঘণ্টার অবরোধ পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির
চলমান অবরোধের মধ্যেই সাজেক সড়ক সচল ও পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে দ্বিতীয় দফায় নতুন করে সাজেক সড়কে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। আজ (বুধবার, ৪ নভেম্বর) ও আগামীকাল বৃহস্পতিবার ৫ দফা দাবিতে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই পাহাড়ি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মধ্যেই পাল্টা অবরোধ ডেকেছে এই সংগঠন ।

সাজেকে অবরোধ শিথিল, আরেক সংগঠনের পাল্টা কর্মসূচিতে এখনো বন্ধ যোগাযোগ
তৃতীয় দফায় টানা ১০ দিন সাজেক সড়ক অবরোধের পর আজ (রোববার, ১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার সড়ক অবরোধ শিথিল করে ইউপিডিএফ নিয়ন্ত্রিত দুই পাহাড়ি সংগঠন ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক করতে এ ঘোষণা দেয় সংগঠন দু’টি। তবে এ ঘোষণার পরও স্বাভাবিক হয়নি যান চলাচল।

সাজেক সংকট নিরসনে দিনভর আলোচনা, অমীমাংসিত পাঁচ দফার একটি
সরকারি প্রতিনিধিদল ও আন্দোলনকারীদের মধ্যে তিন ঘণ্টার বৈঠকে সমঝোতা না হওয়ায় রাঙামাটির সাজেকে চলমান সংকট কাটছে না। তবে আন্দোলনকারীদের ৫ দফা দাবির মধ্যে চারটি নিয়ে দু’পক্ষ সম্মত হলেও একটি (চার নম্বর) দফা অমীমাংসিত রয়ে গেছে।

সাজেক সংকট আলোচনার মাধ্যমে নিরসনের চেষ্টা, কমিটি গঠন
সাজেকে চলমান সংকট নিরসনে আন্দোলনকারী পক্ষগুলোর সঙ্গে শান্তি আলোচনার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, খুব শিগগিরই বৈঠক শুরু হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার এ আয়োজন করা হবে।

রাঙামাটি-খাগড়াছড়িতে শান্তিপূর্ণ অবরোধ শেষ, সাজেকে বহাল
রাঙামাটির সাজেকে হামলার অভিযোগ তুলে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ নিয়ন্ত্রিত এক সংগঠনের ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। দুই জেলার কোথাও সংঘাত-সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে চলমান অবরোধের কারণে সাজেকের পরিস্থিতি এখনও থমথমে।