রাঙামাটির রাজস্থলীতে ‘চুলার আগুনে’ পুড়লো ৮ বাসা

আগুন নেভাতে চেষ্টা করেছেন স্থানীয়রা
এখন জনপদে
0

রাঙামাটির রাজস্থলীতে চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ির ৮টি বাসা। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এসব বাসায় ভাড়া থাকা ৮ পরিবার। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ (রবিবার, ১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের আমছড়া পাড়ার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এ অগ্নি দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাড়িটির মালিক রাজস্থলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির এক ভাড়াটিয়া সকালের রান্না শেষে বাইরে কাজে গেলে হঠাৎ তার রান্না ঘরে আগুন লাগলে তৎক্ষনাৎ তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার ফাইটার এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

রাজস্থলী ফায়ার স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা বলেন, ‘বাড়িটি পুরানো বেড়ার এবং টিনের হওয়ায় আগুণ পুরো বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিভাতে সক্ষম হই। এতে পার্শ্ববর্তী অন্য কোনো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েনি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।’

এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

এসএইচ