
পরবর্তী রাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) তফসিল ও সিনেট অধিবেশনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪ এর নেতাকর্মীরা।

রাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছালো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। আজ (বুধবার, ১১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষক সংকটে রাবিতে বাড়ছে সেশনজট, কমছে শিক্ষার মান
উচ্চশিক্ষার আন্তর্জাতিক মানদণ্ড ধরে রাখতে পারছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ছুটি নিয়ে শিক্ষকদের বিদেশযাত্রাসহ শিক্ষক সংকটে ঘটছে এমন ঘটনা। এতে একজন শিক্ষকের প্রতি দ্বিগুণ চাপ সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান, গবেষণা ও শিক্ষার গুণগত মান। বাড়ছে সেশনজট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কতটা সফল রাকসু?
দীর্ঘ ৩৫ বছর পর গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হয়েছিলো কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন। শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসন, উন্নত চিকিৎসাসেবা ও পরিবহনব্যবস্থার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিলো রাকসুর পথচলা। কিন্তু এক বছর পর প্রত্যাশার বড় অংশই হতাশায় রূপ নিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তবে রাকসুর নেতৃত্বের দাবি, ইশতেহারের প্রায় শতভাগ বাস্তবায়িত করা হয়েছে। যদিও শিক্ষার্থীদের মৌলিক সমস্যার সমাধান নিয়ে রয়েছে প্রশ্ন, সঙ্গে নানা বিতর্কও।

রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় ৭২ ঘণ্টা পর তদন্ত কমিটির প্রতিবেদন জমা। সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় চারজনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সাংবাদিককে মারধর: রাবির হল প্রাধ্যক্ষ প্রত্যাহার, ৭২ ঘণ্টায় তদন্ত প্রতিবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে মারধরের ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

আ.লীগ নেতাদের মিটমাটের পরিবেশ নেই: ডা. জাহেদ
আওয়ামী লীগ নেতাদের রিকনসিলিয়েশনের (মিটমাট) পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘রিকনসিলিয়েশন ভালো, কিন্তু এর আদি প্রক্রিয়া হচ্ছে অপরাধ স্বীকার ও লিগ্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া।’

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: দল ও অঙ্গসংগঠন নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, ৪ সাংবাদিকসহ আহত ১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’; পদ বাণিজ্যসহ আরও অভিযোগে হন বহিষ্কার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (তৎকালীন) রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যসহ সংগঠন-পরিপন্থি কাজে জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

ক্যানসার প্রতিরোধে খাদ্য উপাদানের নির্যাস; সিরাপের প্রোটোটাইপ রাবি গবেষকদের
লেবু, টমেটো, ধনিয়াপাতা ও পালং শাকের মতো খাদ্য উপাদানের নির্যাস ব্যবহার করে অ্যান্টিক্যানসার সাপ্লিমেন্ট সিরাপের একটি প্রোটোটাইপ তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একদল গবেষক। এসব খাদ্য উপাদানের সম্ভাব্য ক্যানসার প্রতিরোধী কার্যকারিতা নিয়ে গবেষণার অংশ হিসেবে প্রোটোটাইপটি তৈরি করা হয়েছে। গবেষকরা বলছেন, এই চার ওষুধি গুণসম্পন্ন ভোজ্য খাবার ক্যান্সারের কোষ সৃষ্টিতে বাধা দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে নির্বাচিত বিভাগসমূহকে প্রয়োজনীয় উপকরণাদি প্রদান করা হয়েছে।