
সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পর্যটকের মৃত্যুতে সাতক্ষীরা রেঞ্জে ৩ দিনের ভ্রমণ বন্ধ
সড়কপথে সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রবেশদ্বার সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য, নদ-নদী, বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের আকর্ষণে দিন দিন বাড়ছে এই রেঞ্জে পর্যটকদের আগ্রহ। তবে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় এবার কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ট্যুর ব্যবসায়ী ও শ্রমিকরা।

এমপি গাজী নজরুলের পত্র সংসদকে পড়ে শোনালেন স্পিকার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
সুন্দরবন ভ্রমণে গিয়ে সাগরে নিখোঁজ ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার, ৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরবনের দুবলার চরের টানার মাথা খালের চর থেকে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ড। পরে পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বৃষ্টির পানি আর নারীদের শ্রমে বদলাচ্ছে উপকূলের কৃষি
সাতক্ষীরার উপকূলীয় লবণাক্ত মাটিতে কৃষি কাজে নতুন সম্ভাবনা তৈরি করেছেন নারীরা। বৃষ্টির পানি সংরক্ষণ আর আধুনিক কৃষিপদ্ধতি কাজে লাগিয়ে নানা ধরনের সবজি ফলাচ্ছেন তারা। সবজির চারা বাঁচানোই যেখানে ছিল কঠিন, সেখানে এখন বাড়ির আঙিনায় গড়ে উঠেছে সবজির খামার।

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীরে মিললো প্রায় দেড় কোটি মূল্যের স্বর্ণের পেস্ট
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

দেবহাটায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেনসিডিল সদৃশ মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।

সাতক্ষীরায় জামায়াতের লংমার্চফেরত বাস খাদে, নিহত ১
সাতক্ষীরায় বাসের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংমার্চ থেকে ফেরত আসা অপর একটি বাস সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সাতক্ষীরা শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার দায়ে শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার আইস জব্দ
সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরায় আর্সেনিকের ভয়াবহ থাবায় আক্রান্ত প্রায় প্রতিটি পরিবার
সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি আটঘরা গ্রামে আর্সেনিকজনিত রোগে গত দেড় দশকে শতাধিক মানুষের মৃত্যুর দাবি স্থানীয়দের। গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই রয়েছেন আর্সেনিক আক্রান্ত রোগী। আক্রান্তদের জন্য বিশেষ কোনো চিকিৎসার ব্যবস্থা নেই- বলেছে স্বাস্থ্য বিভাগ। নিরাপদ পানি সরবরাহে বড় প্রকল্প হাতে নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো তরুণের
সাতক্ষীরা শহরে চায়ের দোকানদারকে রক্ষা করতে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।