সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি বিভাগের কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা
গ্রেপ্তার হওয়া প্যাথলজি বিভাগের কর্মী
এখন জনপদে
অপরাধ
0

সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামে ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) চিকিৎসকের পরামর্শ নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই গৃহবধূ। চিকিৎসককে দেখানোর পর কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেয়া হয়। পরে দুপুর ১২টার পর তিনি হাসপাতালের প্যাথলজি বিভাগে গেলে তখন পরীক্ষা করা সম্ভব নয় বলে জানানো হয়।

আরও পড়ুন:

এসময় প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন। একপর্যায়ে তিনি ওই নারীকে প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন। নমুনা আনতে গেলে প্যাথলজি বিভাগের একটি কক্ষের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

পরবর্তীতে বাড়িতে ফিরে ওই নারী তার স্বামীকে ঘটনাটি জানান। মঙ্গলবার দুপুরে স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তার মেডিকেল পরীক্ষার জন্য পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসএস