
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সরকার: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। ফলে কৃষকদের অর্থনীতি শক্তিশালী করতে সরকার সবকিছু করবে। ফলে অতিবৃষ্টিতে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে দাঁড়াবে, তাদের উপকার করবে। ফলে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ সঠিক ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তা পায়।

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজির চালকসহ চারজন নিহত হয়েছে। আজ (সোমবার, ৪ মে) দুপুরে উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সিএনজিতে বাসের ধাক্কায় নিহত ২
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজির চালকসহ দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ (সোমবার, ৪ মে) দুপুরে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

হাওরাঞ্চলে বৈরী আবহাওয়ার দাপট; ধান ঘরে তুলার চেষ্টা কৃষকদের
হাওরাঞ্চলে আজও অব্যাহত রয়েছে বৈরী আবহাওয়ার দাপট। আজ ( শনিবার, ২ মে) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে চরম দুর্ভোগে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের কৃষকরা। তাদের প্রাণপণ চেষ্টা বাকি ধানটুকু কেটে ঘরে তোলার। এদিকে কিশোরগঞ্জে বজ্রপাতের শঙ্কায় অনেক শ্রমিক মাঠে নামতে পারছে না; আর সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যার আশঙ্কা। নাটোরে বালির বস্তা দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছে স্থানীয়রা।

সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ধান
সুনামগঞ্জের মধ্যনগরে বোয়ালা হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। এতে তলিয়ে যাচ্ছে কৃষকের জমির ধান। আজ (শনিবার, ২ মে) সকালে সুমেশ্বরী নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের এই বাঁধটি ভেঙে যায়।

সুনামগঞ্জে নদীতে পড়ে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে রক্তি নদীতে হাউজবোট তৈরি করতে এসে পানিতে পড়ে রাকিব হোসেন (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে উপজেলার আনোয়ারপুর সংলগ্ন রক্তি নদীতে এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে ডুবছে ফসল
সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে কিছু বোরো জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরে উপজেলায় পাহাড়ি ঢল নামলে বৌলাই নদীর পানির চাপে ঝিনারিয়া হাওরের বাঁধটি ভেঙে যায়।

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সুনামগঞ্জের সদর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সুনামগঞ্জের পৃথকস্থানে এ ঘটনা ঘটে।

অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার সম্ভাবনা
দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় আজ (শনিবার, ২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বজ্রপাতে প্রাণ হারাচ্ছে কৃষক-জেলে; নিরোধে প্রকল্প হাতে নিলেও বাস্তবে নেই অস্তিত্ব
জীবনের তাগিদে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাচ্ছে কৃষক ও জেলেরা। গত চার বছরে সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬৭ জনের। বজ্র নিরোধে নানা প্রকল্প হাতে নেয়া হলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব নেই।

সুনামগঞ্জে ৩ লাখ ৫৩ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া শুরু
সারাদেশের ন্যায় সুনামগঞ্জে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।