সুনামগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি

সুনামগঞ্জ
পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি
এখন জনপদে
অপরাধ
0

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামির নাম আসির মিয়া (৩৫)। তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে দামোধরদপী পয়েন্টে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়ার সময় ওই আসামি তার নিজের নামের ফেইসবুক আইডিতে এসে লাইভ শুরু করে।

পাশাপাশি সেখানে থাকা আসামির আত্মীয়-স্বজনরা থাকে নিয়ে যেতে বাধা দিলে সেই সুযোগে ওই আসামি সেখান থেকে হ্যান্ডকাফসহ দৌড়ে পালিয়ে যান।

ওই আসামিকে ধরতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল্লাহ বলেন, ‘পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এসএইচ