গ্রেপ্তারকৃত আসামি আসির মিয়া (৩৫)। তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোধরদপী পয়েন্টে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযানিক দল একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে।
পরে তাকে পুলিশ হেফাজতে নেয়ার সময় সেখানে থাকা আসামির আত্মীয় স্বজনরা তাকে নিতে বাঁধা প্রয়োগ করলে সেই সুযোগে ওই আসামি সেখান থেকে হ্যান্ডকাফসহ দৌড়ে পালিয়ে যায়। সারা রাত অভিযান চালিয়ে সকালে শুধু হ্যান্ডকাফ উদ্ধার করে পুলিশ।
পরে দিনভর সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শহরের পুরাতন বাস্টেশন এলাকা থেকে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তার করে।
গোয়েন্দা পুলিশের ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার পর থেকে আমরা থাকে ধরতে নানা কৌশল অবলম্বন করি। অবশেষে রাত ৯টার দিকে তাকে শহরের পুরাতন বাস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’





