
ফেনী সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ
ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুমিল্লায় হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, খালাস ছেলে
টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান নামে এক যুবককে হত্যার দায়ে মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে একই মামলার অপর আসামি ও তার ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

অস্ত্রের ঝনঝনানি থামছে না; চট্টগ্রামে বাড়ছে সন্ত্রাসের রাজত্ব
চট্টগ্রামে প্রকাশ্য হত্যাকাণ্ড, ভারী অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বহু সন্ত্রাসী গ্রেপ্তার এবং বিপুল অস্ত্র উদ্ধার হলেও, পলাতক কয়েকজন শীর্ষ অপরাধী এখনও নেপথ্য থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে সংশ্লিষ্টদের দাবি। এ পরিস্থিতিতে অপরাধ দমনে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, অভিযুক্ত আটক
দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের প্রায় দুই মাস পর সাবেক স্বামীর বিরুদ্ধে এক নারীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে বিরল থানা পুলিশ। গতকাল (শনিবার, ১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

অভয়নগরে মেয়ের হাতে প্রাণ হারালেন মা
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ঘটে গেছে এক নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে ২০ বছর বয়সী মেয়ে শিরিনা খাতুনের হাতে থাকা নোড়ার আঘাতে প্রাণ হারিয়েছেন তার ৬১ বছর বয়সী মা সাহানা বেগম। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল (শনিবার, ১ জুলাই) বিকালে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটি গ্রামে ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে নিজ বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণ খানের ফায়দাবাদের একটি বাসা থেকে সারা রোকসানা পিনু নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। চুরি করতে এসে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

চট্টগ্রামে প্রকাশ্যে সশস্ত্র মহড়া ও চাঁদাবাজি: উদ্বিগ্ন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা
প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, গুলিবর্ষণ আর হত্যা—চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে অস্ত্রের ব্যবহার ধারণ করেছে ভয়াবহ রূপ। প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি আর খুনোখুনিতে আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এরইমধ্যে একের পর এক অভিযানে উদ্ধার হচ্ছে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি। প্রশ্ন উঠছে—বিদেশি এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে কোন পথে আসছে? কারা নিয়ন্ত্রণ করছে এই অবৈধ অস্ত্রের নেটওয়ার্ক?

ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে ফয়সাল শেখ (২২) নামে এক সবজি বিক্রেতাকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে এক লাখ টাকা যৌতুক না পেয়ে রমা বিশ্বাস (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যায় দোষী সাব্যস্ত করে স্বামী মনোজিত সরকারকে (৪৩) আমৃত্যু কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার সম্পূর্ণ টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেয়ার জন্য ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছেন আদালত।

নেত্রকোণায় নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা মরদেহ
নেত্রকোণায় নিজ বসতঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল সদর উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

নারায়ণগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে দণ্ডিতকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।

জিয়াউর রহমান হত্যা মামলা: গ্রেপ্তার মোজাফফরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি আজ
৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) ট্রাইব্যুনালের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।