
মধ্যরাতে বৈছাআ নেতার বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি।

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষ, চালক নিহত
হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের সংঘর্ষে রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধী চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

হবিগঞ্জে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে।

হবিগঞ্জে স্কুল পরিদর্শনে গিয়ে পাঠদান করালেন শিক্ষা প্রতিমন্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নিজেই শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন তিনি। এমনকি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে অংশ নিয়ে ক্ষুদে চিকিৎসকদের দিয়ে নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান প্রতিমন্ত্রী।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতা নয়, নীতির চর্চা করতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আইন শিক্ষার প্রসার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে আইন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দক্ষ, সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আইনজীবী তৈরির মাধ্যমে এসব প্রতিষ্ঠান একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

হবিগঞ্জে নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দেড় ঘণ্টার বেশি সময় ট্রেনটি আটকে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

হবিগঞ্জে টমটমে বসা নিয়ে বিরোধ; দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে টমটমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জে ফিটনেসবিহীন যানবাহনে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
হবিগঞ্জের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে সাড়ে ১০ হাজারের বেশি ফিটনেসবিহীন যানবাহন। সেই সঙ্গে অদক্ষ চালকদের কারণে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা-দুর্ঘটনা। সাধারণ মানুষ বলছে, এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে সড়কে বিশৃঙ্খলা আরো বাড়বে। আর কার্যকর উদ্যোগ নেয়ার কথা বলছে বিআরটিএ এবং ট্রাফিক বিভাগ।