
দীর্ঘ যাত্রার ক্লান্তি উপেক্ষা করে অনুশীলনে হামজা
সাফের লড়াইয়ে বাংলাদেশের শক্তি বাড়াতে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি, মাঝপথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি কোনো কিছুই দমাতে পারেনি তার জাতীয় দলের প্রতি টান। ভোরে দেশে পৌঁছেই যোগ দিয়েছেন অনুশীলনে। হামজার এই প্রত্যাবর্তন কি বদলে দেবে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস? সাফের আগে তাকে ঘিরেই এখন নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ।

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই লক্ষ্য
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের পরের দিনই মাঠের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। গোলের পরিমাণ বাড়াতে মাঝমাঠ থেকে আরও বেশি সুযোগ তৈরির ওপর জোর দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। সুযোগ পেলে আসরে আরও গোল করতে চান তিনি।

সাফের আগে শোমিতের কণ্ঠে আত্মবিশ্বাস, সতীর্থদের জন্য আক্ষেপ
সাফে রোনান সুলিভানকে না পাওয়া বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন জাতীয় দলের মিডফিল্ডার শোমিত শোম। সেইসঙ্গে ভুটান ম্যাচেও হামজা-ফারহানকে মিস করবেন নাম্বার টুয়েন্টি-থ্রি। তবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা শোমিত বিশ্বাস করেন, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব থাকবে বাংলাদেশেরই।

ফিলিস্তিনের শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ করলেন হামজারা
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ড তথা দেড় কোটি টাকার তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরীরা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে এই মানবিক উদ্যোগ।

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন হামজা, দলও হারলো
ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো শেফিল্ডের বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। পোর্টসমাউথের বিপক্ষে শুরুটা দুর্দান্ত হলেও ৭ মিনিটের ব্যবধানে ২ হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলো এই রাইটব্যাককে। তাতে উত্তাপ ছড়ানো ম্যাচে শেফিল্ড হেরেছে ৩-২ ব্যবধানে।

শুরুর আগেই রং হারাচ্ছে সাফ!
শুরুর আগেই যেন রং হারানোর প্রতিযোগিতায় নেমেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকার মাঠে ৮ বছর পর বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর। তবে সেখানে বড় তারকাদের উপস্থিতি অনেকটাই কমে আসার গুঞ্জন ভাসছে তিন সপ্তাহ আগে থেকেই।

জাতীয় দলে জামালের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন, অধিনায়কত্বে হামজাকে চান সাবেকরা
লম্বা সময় পর জাতীয় দলে যেন নিয়মিত হওয়ার পথে জামাল ভূইয়া। আসিয়ান কাপে দুই ম্যাচে তাকে দেখা গেছে পুরো ৯০ মিনিট জুড়ে। তবে জামালের খেলা ঠিক কতখানি নামের সুবিচার করছে সেটাও এক প্রশ্ন। সাবেকরা বলছেন, জামালকে ব্যবহারের উপযুক্ত পথ খুঁজে এখনই নেয়া জরুরি। আর অধিনায়কের আর্মব্যান্ডেও নতুন কাউকে দেখার আগ্রহও আছে তাদের।

ভয় নয়, পয়েন্ট অর্জনই লক্ষ্য—আসিয়ান কাপ নিয়ে হামজা
ফিফা আসিয়ান কাপের দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরীসহ বাকি প্রবাসী ফুটবলাররা। জাকার্তায় অনুশীলনের ফাঁকে দলের পক্ষে কথা বলেছেন ইংলিশ ফুটবলের অভিজ্ঞ তারকা হামজা দেওয়ান চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের চেয়ে উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিরুদ্ধে খেলতে পারা বড় সুযোগ, ভয় না পেয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জনই তাদের আসল লক্ষ্য।

জাকার্তায় জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন হামজা
ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে জাকার্তায় যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টায় টিম হোটেলে দলের সঙ্গে যোগ দেন তিনি।

নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই জয় পেয়েছেন হামজা চৌধুরী
ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছেন হামজা চৌধুরী। এদিন শেফিল্ড ৩-২ গোলে হারিয়েছে প্রতিপক্ষ বোল্টনকে।

শেফিল্ড ইউনাইটেডে হামজার রাজকীয় প্রত্যাবর্তন
শেফিল্ড ইউনাইটেডে রাজকীয় প্রত্যাবর্তন হলো হামজা চৌধুরীর। ধারে খেলতে গিয়েই ব্লেডস ভক্তদের মন জিতেছিলেন এই বাংলাদেশি। এবার ফিরেই তাই বললেন, স্থায়ীভাবেই ব্রেমাল লেনে ফিরছেন তিনি। আর ২১ বছর পর ঘরের ছেলেকে বিদায় দিতে গিয়ে বিষণ্ণ লেস্টার ভক্তরা।

ডার্বি নয়, শেষ মুহূর্তে হামজাকে দলে ভিড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড
শেষ মুহূর্তে বাংলাদেশি তারকা হামজা চৌধুরীকে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড। গত কয়েকদিন ধরেই ডার্বি কাউন্টির সঙ্গে আলোচনা চললেও হামজার সঙ্গে চুক্তি ছিনিয়ে নিচ্ছে দ্য ব্লেডসরা। ২৪ ঘণ্টার এক নাটকীয় দলবদলে নিজের পুরনো ডেরায় ফিরছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।